ছবি: সংগৃহীত
বিনোদন

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে করা মামলা খারিজ করেছেন আদালত। তবে চাইলে তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনার সুযোগ রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালতের বিচারক জানান, মামলার শুনানির আগে অভিযোগপক্ষের আইনজীবীরা নিরপেক্ষতা ও ন্যায়সংগতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

৬৯ বছর বয়সী বাসফিল্ডের বিরুদ্ধে দুই যমজ শিশুকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। আদালতের রায়ের পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আলোচনা চলছে বলে জানিয়েছে নিউ মেক্সিকোর দ্বিতীয় বিচার বিভাগীয় অ্যাটর্নি কার্যালয়ের এক মুখপাত্র।

অভিযোগপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ক্লিনিং লেডি’র শুটিং চলাকালে দুই শিশুর সঙ্গে অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা ঘটে। ওই সময় শিশু দুটির বয়স ছিল ৭ ও ৮ বছর। প্রায় দুই বছর ধরে শুটিংয়ের বিরতিতে এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে তাদের বয়স ১১ বছর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চারটি অভিযোগের ভিত্তিতে বাসফিল্ডের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে একটি শিশুকে যৌনভাবে স্পর্শ করার অভিযোগও ছিল। তবে এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন তিনি। পরে তার আইনজীবীরা মামলাটি খারিজের আবেদন জানান।

শুক্রবারের রায়ে বিচারক জোসেফ মনতানো বলেন, অতিরিক্ত সাক্ষী হাজির করার অনুরোধ জানানোর প্রক্রিয়া সম্পর্কে অভিযোগপক্ষের আইনজীবী বিচারকদের সঠিক তথ্য দেননি। বিশেষ করে, কোনো সাক্ষীকে হাজির করার অনুরোধে অন্তত আটজন বিচারকের সম্মতি প্রয়োজন বলে তিনি ভুল তথ্য দিয়েছিলেন।

বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিযোগপক্ষের আইনজীবীর এমন আচরণ নিরপেক্ষ ও ন্যায়সংগত ছিল না। এর ফলে বিচারকদের অনুরোধ করা সাক্ষীদের হাজির করার সুযোগ কার্যত বাধাগ্রস্ত হয়। এ কারণেই মামলাটি খারিজের সিদ্ধান্ত নেওয়া হয়।

টিমোথি বাসফিল্ড ‘দ্য ওয়েস্ট উইং’ ধারাবাহিকে হোয়াইট হাউসের একজন সংবাদদাতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এ ছাড়া ‘থার্টিসামথিং’ ধারাবাহিকে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে অভিনয় করেছেন তিনি। কেভিন কস্টনার অভিনীত ‘ফিল্ড অব ড্রিমস’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা