ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

নিজস্ব প্রতিবেদক

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) জানিয়েছে, সেনাদের মুক্তি এবং নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দিতে সহায়তা করেছে তারা।

হুথিদের দাবি, মুক্তি পাওয়া সেনারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্য। গত মাসে লোহিত সাগরের উপকূলবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের সময় তারা কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

হুথি কর্মকর্তা আব্দুলকাদের আল-মুরদাতা গত শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের জানান, সাধারণ ক্ষমার আওতায় এসব সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩২৩ জন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আইসিআরসি জানিয়েছে, হুথিদের কাছ থেকে মুক্তি পাওয়া ইয়েমেনি সেনাদের নিজ নিজ বাড়িতে ফিরে যেতে সহায়তা করেছে সংস্থাটি।

সৌদির অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

এদিকে সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।

তাদের দাবি, সৌদি আরবের নাজরান অঞ্চলের আকাশে একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই সময় হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছিল বলে জানিয়েছে গোষ্ঠীটি।

তবে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা