ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় শনিবার রাতে (১৭ অক্টোবর) এ তথ্য প্রকাশ করা হয়।

আলবার্টার ওয়াইনরাইট শহরে অবস্থিত এই সেনাঘাঁটি কানাডার অন্যতম ব্যস্ত সামরিক স্থাপনা হিসেবে পরিচিত।

ঘটনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।’

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং হতাহতদের নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। প্রতিরক্ষামন্ত্রী শুধু জানিয়েছেন, আগুন এখনো সক্রিয় রয়েছে এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ওয়াইনরাইট শহরটি আলবার্টার রাজধানী এডমন্টন থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ওই সেনাঘাঁটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার ও থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার রয়েছে। পাশাপাশি এটি কানাডীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রমেও ব্যবহৃত হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা