শিক্ষা

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম রবিবার সন্ধ্যায় জগন্নাথ হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরস্বতীর স্থায়ী প্রতিমার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

‎জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন)-সহ জগন্নাথ হল সংসদের নেতৃবৃন্দ ও জগন্নাথ হল ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

‎‎উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সব ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। এখানে সমান অধিকার নিয়ে সবাই কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেননি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত সাবেক প্রধা...

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০)...

বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া!

ইন্টারনেটে নিজের জন্মতারিখ ও বয়স সংক্রান্ত ভুল তথ্য দেখে রীতিমতো বিরক্ত...

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা