সারাদেশ
ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

শিক্ষার্থীকে জখম করার বিচার ৫ মাসেও হলো না শিক্ষিকার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত গুরুতর আহত হয়ে অনেকটা অকেজো হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ছাইদুর রহমান। পরে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও পরিবারের লোকজনের অংশগ্রহণে ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীর বাবা বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতার প্রায়ই শিক্ষার্থীদের শারীরিকভাবে শাস্তি দিতেন। তাঁর স্টিলের বেতের আঘাতে আমার মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত গুরুতর আহত হয়। একপর্যায়ে হাতটি ফুলে যায় এবং স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। গত পাঁচ মাস ধরে সুমাইয়া কলম ধরতে ও লিখতে পারছে না। এমনকি নিজের হাতে খাবার খাওয়া ও জামাকাপড় পরার মতো স্বাভাবিক কাজও করতে পারছে না। বর্তমানে সে একজন অর্থোপেডিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার হাত পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, সুমাইয়ার ওপর নির্যাতনের ঘটনার প্রায় দুই মাস পর, গত ১৬ সেপ্টেম্বর একই শিক্ষিকার বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের টেবিলের নিচে মাথা ঢুকিয়ে পেছনের অংশে বেত্রাঘাত করার অভিযোগ ওঠে। এ সময় সানজিদা নামের এক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে কয়েকবার বমি করে।

এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল সরেজমিনে তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে। তবে অভিযোগ দায়েরের দুই মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার।

ছাইদুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরে ন্যায়বিচার দাবি করেন। তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা এবং ভুক্তভোগী পরিবারের লোকজন উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা। সেখানে শিক্ষকের হাতে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হলে তা অত্যন্ত উদ্বেগজনক। একটি শিশুর স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার পরও অভিযোগের যথাযথ নিষ্পত্তি না হওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে কথা হলে সহকারী শিক্ষক সেলিনা আখতার বলেন, এ বিষয়ে আমার কিছুই বলার নাই। আমি এ স্কুলে ২০ বছর থেকে আছি। এতদিনেও কেউ কোন অভিযোগ করলো না। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে এ নিয়ে আমি কোন কথা বলতে চাচ্ছি না।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেননি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত সাবেক প্রধা...

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০)...

বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া!

ইন্টারনেটে নিজের জন্মতারিখ ও বয়স সংক্রান্ত ভুল তথ্য দেখে রীতিমতো বিরক্ত...

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা