সারাদেশ

হাতিয়ায় ঘরে ঢুকে লুটপাট ও নারীদেরকে নির্যাতনের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘরে ঢুকে হামলা, লুটপাট এবং নারীদের মারধর ও নির্যাতনের অভিযোগ এনে বিচার চেয়েছে একটি ভুক্তভোগী পরিবার।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবারের সদস্য আয়ভিনা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, আয়োভিনা বেগমের ভাই মো.রাজিব উদ্দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সুখচর ইউনিয়নের আহবায়ক ও উপজেলা শ্রমিক শক্তির যুগ্ম আহবায়ক। তিনি সুখচর ইউনিয়ন নির্বাচনে স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টি করতে প্রতিপক্ষরা গভীর ষড়যন্ত্র শুরু করে। এর অংশ হিসেবে গত ৩০ অক্টোবর রাতে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রাজিব উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। বর্তমান প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন প্রকাশ ও নাজিম মোল্লা প্রকাশের নির্দেশে এই হামলা চালানো হয়।

আয়ভিনা বেগম অভিযোগ করে বলেন, অভিযুক্তরা একাধিক খুন, গুম, হত্যা, লুটপাট, ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি এবং আওয়ামী লীগের দোসর। তাদের প্রত্যক্ষ ইন্ধনে এবং সাকিব, রাকিব, সোহেল, আকতার ও সুজন ডাকাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে নারীদেরকে শারীরিক নির্যাতন ও মারধর করা হয়। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ করলেও মামলা নেয়নি পুলিশ।

পরিবারের দাবি, হামলাকারীরা ঘরের আলমারি, শোকেস ও ওয়ারড্রোব ভেঙে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে। ভাঙচুর ও লুটপাটে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ মিলিয়ে প্রায় ৩৮ লাখ ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া বাধা দিতে গেলে মারধর করা হয় এবং গলায় অস্ত্র ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে যায়। এ ধরনের কোনো ঘটনা ঘটার সুযোগ ছিল না। তবে পুলিশ বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে এলে ওই সময় নারীদের কিছু আওয়াজ শুনতে পায়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেননি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত সাবেক প্রধা...

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০)...

বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া!

ইন্টারনেটে নিজের জন্মতারিখ ও বয়স সংক্রান্ত ভুল তথ্য দেখে রীতিমতো বিরক্ত...

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা