সারাদেশ

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

মোংলা প্রতিনিধি

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বুলিং মামলা থেকে চূড়ান্তভাবে নিষ্পত্তি (খালাস) পেয়েছেন সাংবাদিক মাসুদ রানা(রেজা মাসুদ)। এ সময় পুলিশের জব্দ করা মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল ফেরত পেয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বাগেরহাটের আদালতের বিচারক বাদী ও বিবাদীর উপস্থিতিতে আলোচিত মামলাটির আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রেজা মাসুদের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

মোংলা প্রেস ক্লাবের নির্বাচনে সর্বোচ্চ ভোট নির্বাচিত প্রথম কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাবেক সময় টেলিভিশনের চিত্রগ্রাহক, স্বদেশ প্রতিদিন ও দৈনিক যশোর পত্রিকার মোংলা প্রতিনিধি তিনি ।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারের অভিযোগ এনে বাগেরহাটের মোংলার ময়লাপোতা এলাকার বিউটি পার্লারের এক নারীর পক্ষে তার ভাই সাইবার সুরক্ষা আইনে চিত্র সাংবাদিক রেজা মাসুদের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর থানায় মামলা করলে ওই দিন রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। উক্ত মামলায় ৩ সেপ্টেম্বর পুলিশ তাকে আদালতে পাঠায়। গ্রেফতারের দুই দিন পর ৬ সেপ্টেম্বর আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন রেজা মাসুদ।

তবে শুরু থেকেই এই মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক ও সাজানো’ বলে দাবি করে আসছিলেন মোংলা প্রেসক্লাবের সাংবাদিক ও মোংলার স্থানীয় সচেতন মহল।

রেজা মাসুদের দাবি, তিনি এলাকায় ইয়াবা ও মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সেই মাদকের একটি বড় আকড়াখানা ছিল মোংলার বিভিন্ন বিউটি পার্লারে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সময়মতো কার্যকর ব্যবস্থা না নেয়ায় সামাজিকভাবে সচেতনতা সৃষ্টিতে তিনি তথ্য ও প্রমাণসহ মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন তিনি। আর এই মাদকবিরোধী সত্য প্রকাশের আক্রোশেই একটি কুচক্রী মহল বাদীকে ভুল তথ্য দিয়ে তাকে এই ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে দেয়।

তিনি আরও জানান, ১৭ অক্টোবর বাগেরহাটের বিজ্ঞ আদালত মামলাটি নিষ্পত্তি ঘোষণা করার পর মাসুদ রানা বলেন, বিভিন্ন স্পটে মাদকে সয়লাব এখন মোংলা শহর ও ইউনিয়নের গ্রামাঞ্চল। সেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজ মিথ্যা মামলা ও হয়রানির শিকার হলাম। আমার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের মামলাটি শনিবার বিজ্ঞ আদালত নিষ্পত্তি ঘোষণা করেছেন এবং জব্দকৃত আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও আদালত থেকে ফেরত পেয়েছি। দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার সবসময়ই পূর্ণ আস্থা ছিল, আজ তা আবারও প্রমাণিত হলো। এই বিপদের সময় যেসব সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী আমার পাশে থেকেছেন, সাহস দিয়েছেন ও দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা