সারাদেশ

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

ভোলা প্রতিনিধি

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ অক্টোবরবিকালে ভোলা জেলা প্রশাসন ও ভোলা জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজন অফিসার্স ক্লাব প্রাঙ্গণে তিরোধান দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহধর্মিণী মিসেস তাবাসসুম মেহনাজ জাহান,ভোলা পৌর প্রশাসক মো: বেলাল হোসেন,ভোলা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন,ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস,ভোলা জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার

মোহাম্মাদ হাসানুর রশীদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অফিসার্স ক্লাব প্রাঙ্গণে তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবনদর্শন, সংগীত ও মানবতাবাদী চিন্তার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, লালন সাঁই তাঁর গান ও দর্শনের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবপ্রেমের দর্শন আজও সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংস্কৃতি ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।

বক্তব্য শেষে সাংস্কৃতিক পর্বে লালন সাঁইয়ের গান ও বাউলসংগীত পরিবেশিত হয়। এরমধ্য দিয়ে উপস্থিত দর্শক-শ্রোতারা বাংলার লোকজ ঐতিহ্য ও সংগীতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা