সারাদেশ

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানের টিনের চালের স্ক্রু খুলে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার সিগারেট ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত থেকে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে।
দোকানমালিক মোঃ বিপ্লব মোল্যা (৩৫) বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বোয়ালমারী বাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মুনতাজ মোল্যা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ১০টার দিকে দোকানে এসে বেচাকেনা করেন বিপ্লব মোল্যা। রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোকানে এসে শাটারের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানের টিনের চালের স্ক্রু খোলা দেখতে পান। পরে দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০০ কার্টন সিগারেট এবং ক্যাশে রাখা ৩ হাজার ৭০০ টাকা খুঁজে পাননি তিনি।
চুরি হওয়া সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দোকানের টিনের চালের স্ক্রু খুলে অজ্ঞাতনামা চোরেরা এসব মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন দোকানমালিক।
ঘটনার পর আশপাশের দোকানদারদের ডেকে বিষয়টি দেখান ও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিপ্লব মোল্যা।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মো. নাসিরুদ্দিন শনিবার বিকেলে বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা