বিনোদন

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা আদনান আজাদ। সম্প্রতি তাদের রোমান্টিক ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে অনেকেই জানতে চাইছেন, আবারও কি বড়পর্দায় দেখা যাবে তাদের?

শুধু ফটোশুট নয়, দুজনকে ঘিরে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনার কথাও সামনে এসেছে। ফলে তাদের এই পুনর্মিলন নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

গত বৃহস্পতিবার আদনান আজাদের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর অনেকেই আদনানকে প্রথমে চিনতে পারেননি। পরে জানা যায়, প্রায় ১৮ বছর আগে অপুর সঙ্গে জুটি বেঁধেই চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন তিনি।

ফটোশুটের ছবিতে দর্শকদের সাড়া পেয়ে আনন্দিত অপু। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’

ছবি প্রকাশের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছেন বলেও জানান তিনি। অপুর আশা, সময়ের সঙ্গে দর্শকদের সাড়া আরও বাড়বে।

এদিকে ফটোশুটের আড়ালে রয়েছে একসঙ্গে নতুন কাজের সম্ভাবনা। আদনান আজাদ আবারও চলচ্চিত্রে ফিরতে আগ্রহী। তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অপু বলেন, ‘আমাদের ফটোশুটের পেছনেও রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা। আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চায়। দেশের বাইরে থেকে সেরা একটি টিম নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।’

অপু জানান, নতুন সিনেমা নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। শিগগিরই আবারও দেখা করে এ বিষয়ে কথা বলার পরিকল্পনা রয়েছে। তবে সিনেমার নাম, গল্প কিংবা শুটিং শুরুর সময় এখনো চূড়ান্ত হয়নি।

২০০৮ সালের দিকে মুক্তি পাওয়া ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আদনানের। দুজনের বাড়িই বগুড়ায়। সেখান থেকেই ঢাকায় এসে চলচ্চিত্রে নিজেদের জায়গা তৈরির চেষ্টা শুরু করেছিলেন তারা।

পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে ব্যাপক পরিচিতি পান অপু বিশ্বাস। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হয়ে উঠতে পারেননি আদনান আজাদ।

দীর্ঘ বিরতির পর আবারও তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে ফিরে এসেছে পুরোনো দিনের স্মৃতি। ফটোশুটের ছবি প্রকাশ করে আদনান অপুর উদ্দেশে লেখেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’

অন্যদিকে অপু লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’

অপুর পোস্টে এক হাজারের বেশি মন্তব্য এবং প্রায় ২৭ হাজার প্রতিক্রিয়া এসেছে বলে জানা গেছে। অনেক ভক্তই তাদের আবারও একসঙ্গে সিনেমায় দেখার প্রত্যাশা জানিয়েছেন।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত আদনান আজাদ। এবার অপুর সঙ্গে তার রোমান্টিক ফটোশুট নতুন করে আলোচনায় এনেছে এই জুটিকে। এখন দেখার বিষয়, তাদের নতুন করে একসঙ্গে কাজ করার পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা এগোয় এবং বড়পর্দায় ফেরার অপেক্ষা বাস্তবে রূপ নেয় কি না।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা