শিক্ষা
শিক্ষার্থী-শিক্ষকদের দক্ষতা উন্নয়ন

ঢাবি ও ইউপিআর ইনফোর মধ্যে অংশীদারিত্ব চুক্তি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থী এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের জেনেভা-ভিত্তিক বেসরকারি সংস্থা ইউপিআর ইনফোর মধ্যে আজ বুধবার (১৪ অক্টোবর) উপাচার্যের সভাকক্ষে ভার্চুয়ালি একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ‘ইউপিআর ইনফো’র নির্বাহী পরিচালক মিস মোনা এম’বিকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন

ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ‘ডিজাইন থিংকিং ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাব’-এর প্রধান অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, ‘ইউপিআর ইনফো’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্লেষণ, জনসমক্ষে বক্তব্য প্রদান, আলোচনা এবং গঠনমূলক সংলাপের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করবে। তারা নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এক বা একাধিক প্রস্তুতিমূলক প্রশিক্ষণ সেশনের আয়োজন করবে, যার মধ্যে শিক্ষার্থী, আয়োজক বা ফ্যাসিলিটেটরদের জন্য ‘ট্রেনিং-অফ-ট্রেইনার্স’ কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজ এবং জাতীয় মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ অন্যান্য অংশীজনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মডেল ইউপিআর’-এর প্রস্তুতি, আয়োজন, বাস্তবায়ন ও মূল্যায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটির মধ্যে সহযোগিতার কাঠামো নির্ধারণ করাই এই চুক্তির মূল উদ্দেশ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য ‘ইউপিআর ইনফো’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রাতিষ্ঠানিক বা শিক্ষাগত গুরুত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রম এবং বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়নে এই অংশীদারিত্ব অর্থবহ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা