ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে।

বুধবার সাউক জেলা শেরিফের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পায় শেরিফের দপ্তর। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন।

শেরিফের দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার শিকার বিমানটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে যাচ্ছিল। ঘন বনাঞ্চলে বিধ্বস্ত হওয়া বিমানটির ছয় আরোহীকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার আগে বিমানটি কাছাকাছি কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করছিল বলে ধারণা করা হচ্ছে। ওই যোগাযোগে কী কথা হয়েছিল এবং দুর্ঘটনার সময় আবহাওয়ার কোনো প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল পাইপার পিএ-৪৬ মডেলের।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। এ সময় পাইলট বিমানে বরফ জমার বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান এবং নিচে নামার অনুমতি চান।

এনটিএসবি জানায়, নিয়ন্ত্রণকক্ষ থেকে অনুমতি পাওয়ার পর বিমানটি ডান দিকে মোড় নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে এর অবতরণের গতি বেড়ে যায়। পরে বিমানটির সঙ্গে যোগাযোগ ও ডেটা ট্র্যাকিং বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এনটিএসবি তদন্ত শুরু করেছে। সংস্থাটির তদন্তকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন এবং ৩০ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা