শিক্ষা

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দেশের বাইরে যাচ্ছেন পড়াশোনার জন্য। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কানাডা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বেশ আগ্রহ রয়েছে। এখন অনেক শিক্ষার্থীরা কানাডায় গিয়ে উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে। কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ (ওজিএস)। ২০২৭ শিক্ষাবর্ষের জন্য এ বৃত্তিতে আবেদন আহ্বান করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অন্টারিও প্রদেশের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করছে। অন্টারিও প্রদেশের অন্যতম মর্যাদাপূর্ণ এ বৃত্তির মূল লক্ষ্য গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাগত উৎকর্ষকে উৎসাহিত করা। আর্থিক সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশে গবেষণার দক্ষতা বাড়ানো এবং পেশাগত উন্নয়নের সুযোগও রয়েছে এতে।

বৃত্তির আওতায় যেসব সুবিধা পাওয়া যাবে

অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পাবেন—

পরপর দুই স্টাডি টার্মের জন্য ১০ হাজার কানাডিয়ান ডলার।

পরপর তিন স্টাডি টার্মের জন্য ১৫ হাজার কানাডিয়ান ডলার।

শিক্ষাগত কৃতিত্বের স্বীকৃতি।

গবেষণায় পূর্ণ মনোযোগ দেয়ার সুযোগ।

আন্তর্জাতিক গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ।

একাডেমিক ও পেশাগত প্রোফাইল সমৃদ্ধ করার সুযোগ।

কানাডায় ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনা বাড়ানোর সুযোগ।

বিশ্বমানের শিক্ষা ও গবেষণার পরিবেশে ব্যক্তিগত ও পেশাগত বিকাশের সুযোগ।

যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে

অন্টারিও প্রদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো—

১. ব্রক ইউনিভার্সিটি

২. কার্লটন ইউনিভার্সিটি

৩. ইউনিভার্সিটি অব গুয়েলফ

৪. লেকহেড ইউনিভার্সিটি

৫. লরেনশিয়ান ইউনিভার্সিটি

৬. ম্যাকমাস্টার ইউনিভার্সিটি

৭. নিপিসিং ইউনিভার্সিটি

৮. ওসিএডি ইউনিভার্সিটি

৯. অন্টারিও টেক ইউনিভার্সিটি

১০. ইউনিভার্সিটি অব অটোয়া

১১. কুইন্স ইউনিভার্সিটি

১২. টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি

১৩. ইউনিভার্সিটি অব টরন্টো

১৪. ট্রেন্ট ইউনিভার্সিটি

১৫. ইউনিভার্সিটি অব ওয়াটারলু

১৬. ওয়েস্টার্ন ইউনিভার্সিটি

১৭. উইলফ্রিড লরিয়ার ইউনিভার্সিটি

১৮. ইউনিভার্সিটি অব উইন্ডসর

১৯. ইয়র্ক ইউনিভার্সিটি।

শিক্ষার্থীরা এসব বিষয়ে আবেদন করতে পারবে। আগ্রহীরা। এখানে সে কিছুর আবেদন করতে এসেছে। তাদের আবেদন। মহানগর। এখানে কীভাবে পাবে সেট ইয়েই চলছে এটার আবেদন। দেখা যাজ। লেখি। দেখা যায়। একাহ্নে আবেদন করার জন্য যেতে হনে।

আবেদনের যোগ্যতা

এ বৃত্তির জন্য আবেদন করতে হলে অংশগ্রহণকারী কোনো অন্টারিও বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি থাকতে হবে অথবা ভর্তির পরিকল্পনা থাকতে হবে। বৃত্তি চলাকালে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকাও বাধ্যতামূলক। এ ছাড়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নির্ধারিত ন্যূনতম জিপিএ এবং অন্যান্য একাডেমিক শর্ত পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে অতিরিক্ত শর্ত থাকতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওজিএস-সংক্রান্ত নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়া জরুরি।

আবেদনে যেসব কাগজপত্র লাগবে

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—

পূরণ করা অনলাইন আবেদনপত্র।

একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

দুটি সুপারিশপত্র।

বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র।

জীবনবৃত্তান্ত (সিভি)।

মোটিভেশন লেটার বা ব্যক্তিগত উদ্দেশ্যপত্র।

স্বাস্থ্য সনদ।

আবেদন করবেন যেভাবে

প্রথমে পছন্দের বিষয় ও প্রোগ্রাম অনুযায়ী অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ ওয়েবপেজে যেতে হবে। সেখানে বৃত্তির আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনের শেষ সময় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমা আলাদা হতে পারে। তাই আবেদন জমা দেয়ার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি দেখে নেয়া জরুরি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জা...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা