ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

লাইফস্টাইল ডেস্ক

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্ধ শনাক্ত করে ক্যানসারের সম্ভাবনা বুঝতে পারবে কুকুর—এমন সম্ভাবনা তৈরি হয়েছে নতুন এক গবেষণায়। কুকুরের অসাধারণ ঘ্রাণশক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করে এই পদ্ধতি নিয়ে কাজ করছেন ভারতের একদল গবেষক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেঙ্গালুরুর উপকণ্ঠের কেম্পোহাল্লি গ্রামের একটি গবেষণাগারে ‘ডগনোসিস’ নামের একটি বায়োটেক স্টার্টআপ এ নিয়ে কাজ করছে।

গবেষকদের মতে, মানবদেহে কোনো রোগের উপস্থিতি তৈরি হলে শরীরের রাসায়নিক প্রক্রিয়ায় সূক্ষ্ম পরিবর্তন ঘটে। এর প্রভাব পড়ে নিঃশ্বাসেও। সেখানে তৈরি হওয়া কিছু রাসায়নিক উপাদান ও গন্ধ মানুষের পক্ষে শনাক্ত করা কঠিন হলেও প্রশিক্ষিত কুকুর তা ধরতে পারে।

মানুষের নাকে যেখানে প্রায় ৫০ লাখ ঘ্রাণগ্রাহী রিসেপ্টর রয়েছে, সেখানে কুকুরের নাকে এর সংখ্যা প্রায় ৩০ কোটি। এই বিশেষ ক্ষমতাকেই প্রযুক্তিনির্ভর পরীক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছেন গবেষকেরা।

পদ্ধতিটি বেশ সহজ। প্রথমে একজন রোগীকে একটি সুতি মাস্কে প্রায় ১০ মিনিট স্বাভাবিকভাবে শ্বাস নিতে হবে। পরে মাস্কটি একটি ব্যাগে সংরক্ষণ করে গবেষণাগারে পাঠানো হবে। ফলে নমুনা পরীক্ষা করার সময় রোগীর সঙ্গে কুকুরের সরাসরি কোনো সংস্পর্শের প্রয়োজন হবে না।

এরপর প্রশিক্ষিত কুকুর নমুনাটির গন্ধ শনাক্ত করবে। কুকুরের আচরণ, শ্বাস-প্রশ্বাসের গতি ও মস্তিষ্কের তরঙ্গসহ বিভিন্ন তথ্য সেন্সরের মাধ্যমে সংগ্রহ করা হবে। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা এসব তথ্য বিশ্লেষণ করে ফলাফল নির্ধারণে সহায়তা করবে।

ডগনোসিসের সহপ্রতিষ্ঠাতা আকাশ কুলগোদ ও ইসরায়েলি স্পেশাল ফোর্সের ক্যানাইন ইউনিটের সাবেক সদস্য ইতামার বিতান যৌথভাবে উদ্যোগটি গড়ে তুলেছেন। কুকুরদের জন্য সেন্সরযুক্ত বিশেষ পোশাক ও থ্রিডি-প্রিন্টেড হেলমেটও তৈরি করা হয়েছে। আকাশ কুলগোদ মজা করে এই সরঞ্জামকে ‘ডগি আয়রন ম্যান’ স্যুট নামে অভিহিত করেছেন।

গবেষকদের দাবি, প্রশিক্ষিত একটি কুকুর এক ঘণ্টায় হাজার হাজার নমুনা পরীক্ষা করতে পারে। ডগনোসিসের সাম্প্রতিক এক গবেষণায় কর্ণাটকের ছয়টি হাসপাতাল থেকে ১ হাজার ৫০০ জনের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। গবেষকদের দাবি, সাত ধরনের প্রধান ক্যানসার শনাক্তে এই পদ্ধতি ৯০ শতাংশের বেশি নির্ভুলতা দেখিয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ফলাফল আশাব্যঞ্জক হলেও গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাধারণ চিকিৎসাব্যবস্থায় এই পদ্ধতি ব্যবহারের আগে আরও বড় পরিসরে ও স্বাধীনভাবে গবেষণা প্রয়োজন।

বেঙ্গালুরুর রামাইয়া মেমোরিয়াল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. সন্তোষ কুমার দেবদাস গবেষণাটিকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে মনিপাল হাসপাতালের অনকোলজিস্ট ডা. নীলেশ রেড্ডি বৃহত্তর পরিসরে পরীক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

গবেষণাগারে ল্যাব্রাডর মিক্স, বিগল, ম্যালিনয়েস ও শেফার্ডসহ প্রায় ১৫টি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ‘স্নিফস্পেস’ নামের কেন্দ্রে ইতিবাচক প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে তাদের নির্দিষ্ট গন্ধ শনাক্ত করতে শেখানো হয়।

কুকুরগুলোকে প্রতিদিন মাত্র ৩০ থেকে ৪৫ মিনিট কাজ করানো হয়। সঠিকভাবে নমুনা শনাক্ত করতে পারলে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে তাদের খাবার বা পুরস্কার দেওয়া হয়।

গবেষকদের আশা, ভবিষ্যতে বাণিজ্যিক অনুমোদন পেলে কম খরচের এই অ-আক্রমণাত্মক পদ্ধতি ক্যানসারের প্রাথমিক স্ক্রিনিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব দেশে ক্যানসার শনাক্তকরণে দেরি হয়, সেখানে এটি দ্রুত রোগ শনাক্তের নতুন সুযোগ তৈরি করতে পারে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা