ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
পরমাণু চুল্লি

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতিযোগিতায় নেমেছে বৈশ্বিক পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। মহাকাশের গভীরে সফল অভিযাত্রা, দীর্ঘমেয়াদী ঘাঁটি তৈরি কিংবা খনিজ আহরণের মতো বড় বড় কাজের জন্য সাধারণ জ্বালানির চেয়ে পারমাণবিক শক্তির ওপরই বেশি ভরসা রাখছেন বিজ্ঞানীরা।

এনডিটিভির তথ্য অনুযায়ী, মার্কিন মহাকাশ সংস্থা নাসা আগামী দশকের শেষ অর্থাৎ ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে ব্যবহারের উপযোগী একটি স্বয়ংক্রিয় পারমাণবিক চুল্লি বসানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এই চুল্লিটি একবার স্থাপন করা হলে কোনো ধরনের মানুষের ছোঁয়া বা রক্ষণাবেক্ষণ ছাড়াই অবিরাম কাজ চালিয়ে যেতে পারবে।

অন্যদিকে, এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই চীন ও রাশিয়াও। যৌথ উদ্যোগে তারা ২০৩৬ সালের ভেতর ‘সেলেনা’ নামের একটি বিশেষ চন্দ্র চুল্লি চালুর পরিকল্পনা করেছে। চীনের তৈরি করা আন্তর্জাতিক চন্দ্র স্টেশনেই এই চুল্লি থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।

মূলত চাঁদে স্থায়ী গবেষণাকেন্দ্র চালাতে গেলে ২৪ ঘণ্টা শক্তির জোগান নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সৌর প্যানেল দিয়ে দিনের বেলায় কাজ চালালেও চাঁদে টানা প্রায় দুই সপ্তাহ ধরে রাত থাকে। ফলে শুধুমাত্র সূর্যের আলোর ওপর ভরসা করে মহাকাশ অভিযান চালিয়ে যাওয়া অসম্ভব। এ কারণেই পারমাণবিক শক্তির বিকল্প নেই। নাসার প্রস্তাবিত চুল্লি থেকে অন্তত কুড়ি কিলোওয়াট এবং রুশ-চীন যৌথ প্রকল্পের ‘সেলেনা’ থেকে দশ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তবে এই উচ্চাভিলাষী পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে বড় ধরনের ঝুঁকিও। রকেট উৎক্ষেপণ কোনো কারণে ব্যর্থ হলে মহাশূন্যে কিংবা সরাসরি পৃথিবীতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ভয় রয়েছে। তা ছাড়া পৃথিবীর মতো চাঁদে পারমাণবিক চুল্লিকে শক্ত নিরাপত্তাবেষ্টনী দিয়ে মুড়ে ফেলাও বেশ কঠিন কাজ। এই ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া চুল্লিগুলোকে একদম নিষ্ক্রিয় বা ঠান্ডা অবস্থায় চাঁদে পাঠানোর অভিনব পরিকল্পনা হাতে নিয়েছে।

আইনি ও রাজনৈতিক জটিলতা নিয়েও রয়েছে নানামুখী আলোচনা। ১৯৬৭ সালের আন্তর্জাতিক মহাকাশ চুক্তি অনুযায়ী, চাঁদের কোনো অংশের ওপর কোনো একক দেশের সার্বভৌমত্ব নেই। কিন্তু একবার পারমাণবিক চুল্লি বসানো হয়ে গেলে সুরক্ষার অজুহাতে ওই নির্দিষ্ট এলাকায় অন্য দেশের প্রবেশ নিষিদ্ধ করা হয় কি না—তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। এই বৈজ্ঞানিক লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেয়ার সময় মো....

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘ...

৮০০ কোটির মালিক কেট

মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা