আন্তর্জাতিক
দাবি আইআরজিসি কমান্ডারের

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১ হাজার কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুমনারি গার্ড কোরের অন্যতম শীর্ষস্থানীয় কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি। সূত্র : আলজাজিরা

গতকাল ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাবি বলেছেন,‘মার্কিনীরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না; বরং ইসলামি প্রজাতন্ত্র এবং আইআরজিসির তীব্র প্রতিরোাধের সামনে টিকতে না পেরেই পালিয়ে গেছে তারা।’

হরমুজ প্রণালিসহ ইরানের নিজস্ব বা সংলগ্ন কোনো জলসীমায় মার্কিন নৌবাহিনীর কোনো উপস্থিতি বর্তমানে নেই দাবি করে প্রেসটিভিকে আলী ফাদাবি আরও বলেন, ‘এই প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর কিংবা উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন নৌযান উপস্থিতি নেই।’

আইআরজিসি-র হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘শতভাগ অরক্ষিত’ অবস্থায় রয়েছে বলেও দাবি করেছেন রিয়ার অ্যাডমিরাল ফাদাবি।

মার্কিন সামরিক বাহিনী যখন ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ অব্যাহত রেখেছে, ঠিক সে সময়েই ফাদাবির এ দাবিটি সামনে এল। গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, ‘কঠোরভাবে নিয়ম মানা নিশ্চিত করতে’ তারা জুলাই মাস থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা