ছবি : সংগৃহীত
খেলা
তিন পেসারে অবাক ডোনাল্ড

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকার মাটিতে মাত্র তিনজন ফাস্ট বোলার ও একজন স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্তকে তিনি রক্ষণাত্মক হিসেবে আখ্যা দিয়েছেন। প্রোটিয়াদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারার পর নিজের হতাশার কথা লুকাননি এই কিংবদন্তি পেসার।

অ্যালান ডোনাল্ডের মতে, ওয়ান্ডারার্সের পর আসন্ন সেঞ্চুরিয়ন টেস্টেও প্রায় একই রকম কন্ডিশন থাকবে, যেখানে চারজন পেসার নামানোই বুদ্ধিমানের কাজ। একাদশে তিন পেসার দেখে নিজের বিস্ময়ের কথা জানিয়ে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার উইকেটে তিন পেসার নিয়ে নামা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তার ভাষ্য অনুযায়ী, এমন কৌশল ফাস্ট বোলারদের ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করে, যার নেতিবাচক প্রভাব পুরো ম্যাচজুড়েই চোখে পড়েছে।

জোহানেসবার্গে স্বাগতিক ব্যাটারদের কৌশল নিয়েও বিশ্লেষণ তুলে ধরেন ডোনাল্ড। তিনি জানান, অফস্পিনার মেহেদী হাসান মিরাজকে চাপে ফেলার সুনির্দিষ্ট ছক কষেছিল দক্ষিণ আফ্রিকা। মিরাজের ওপর চড়াও হয়ে খেলতে পারলে বাংলাদেশ বাধ্য হয়ে আবার পেসারদের আক্রমণে ফেরাবে—স্বাগতিকদের এই পরিকল্পনা আগে থেকেই অনুমেয় ছিল বলে মনে করেন তিনি।

ডোনাল্ডের পর্যবেক্ষণ, মিরাজের বিপক্ষে প্রোটিয়া ব্যাটাররা বেশ সাবলীল ছিল এবং শেষ পর্যন্ত পর্যাপ্ত রোটেশনের অভাবে একজন ফাস্ট বোলারকে চোটের কবলে পড়তে হয়েছে।

টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষের ২০ উইকেট শিকারের প্রসঙ্গ টেনে ডোনাল্ড জোর দিয়ে বলেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে এই কাজটি করার জন্য চারজন পেসার অপরিহার্য। মাত্র তিন পেসার ও এক স্পিনারের ওপর পুরো ম্যাচের দায়িত্ব ছেড়ে দেওয়া বাস্তবসম্মত নয়।

এ প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য, চারজন বোলার মিলে ২০ উইকেট তুলে নেবেন—এমন ভাবনা ঠিক নয়। কোনো বোলারের দিন খারাপ গেলে ঘুরেফিরে সেই ফাস্ট বোলারদের হাতেই বল তুলে দিতে হয়, যা দল ও বোলার উভয়ের ওপরই প্রবল চাপ তৈরি করে। এই কৌশলের সঙ্গে তিনি একমত নন বলেও সাফ জানিয়ে দেন।

আগামী টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণে কোন চার পেসারকে দেখতে চান, সে নামগুলোও উল্লেখ করেছেন সাবেক এই কোচ। তার পছন্দের তালিকায় ছিলেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন।

বিশেষ করে বাঁহাতি পেসার শরিফুলের শারীরিক উচ্চতা ও বোলিং বৈচিত্র্য দক্ষিণ আফ্রিকার পিচে দারুণ কাজে লাগতে পারে বলে বিশ্বাস ডোনাল্ডের।

শরিফুলকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, তার চার পেসারের দলে শরিফুল থাকতেন, যার বোলিংয়ের ধরনে কিছুটা মার্কো ইয়ানসেনের ছায়া দেখেন তিনি।

লম্বা গড়নের পেসাররা জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের মতো ভেন্যুতে বাড়তি সুবিধা পান উল্লেখ করে ডোনাল্ড যোগ করেন, এসব মাঠে ভালো বাউন্স মেলে বলে একটু ফুলার লেংথে বল করা জরুরি, আর শরিফুল ঠিক তেমনই একজন বোলার।



সান নিউজ / রাজীব



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা