সারাদেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের নয় উপজেলায় আমন ধান কাটার ভরা মৌসুমে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। তিন দিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মাঠে পেকে থাকা ধান কাটতে, মাড়াই করতে এবং ঘরে তুলতে বিঘ্ন ঘটেছে। কোথাও জমে থাকা পানিতে পাকা ধান হেলে পড়েছে। এতে ফলন ও উৎপাদন খরচ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি অব্যাহত থাকে। ঘূর্ণিঝড়টির গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশার দিকে থাকলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টিপাত হচ্ছে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।

বাগেরহাটের নয় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক জানান, চলতি আমন মৌসুমে ধান পাকতে শুরু করায় বিভিন্ন গ্রামে পুরোদমে ফসল কাটার প্রস্তুতি চলছিল। কোথাও কোথাও ধান কাটাও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মাঠের কাজ ব্যাহত হয়েছে। বিশেষ করে যেসব জমির পাকা ধান এখনো কাটা হয়নি, সেসব জমি নিয়ে কৃষকদের উদ্বেগ বেশি। জমিতে পানি জমে ধানগাছ হেলে পড়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। মোরেলগঞ্জে চলতি আমন মৌসুমে ধান মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোরেলগঞ্জ উপজেলায় দেশি ও উচ্চ ফলনশীল (উফসি) আমন ধান আবাদ হয়েছে ২৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে। এর মধ্যে স্থানীয় জাতের ধান ১৮ হাজার ৭২০ হেক্টর এবং উফসি ধান ৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। মোট উৎপাদন হয়েছে প্রায় ৫৩ হাজার ৭২০ মেট্রিক টন ধান।

গত বছর উপজেলায় ২৬ হাজার ৪১৪ হেক্টর জমিতে আমন আবাদ করে উৎপাদন হয়েছিল ৫৩ হাজার ৯২৯ মেট্রিক টন। এ বছর প্রায় ১০০ হেক্টর জমিতে আমন আবাদ কম হয়েছে। এর পেছনে মৎস্য ঘের বৃদ্ধি, ফসলি জমি ভরাট করে বসতবাড়ি নির্মাণ এবং অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কৃষি কর্মকর্তারা। তবে জমি কমলেও ফলন বৃদ্ধির ফলে উৎপাদনের ঘাটতি পুষিয়ে গেছে।মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, উপজেলায় আমন ধান উৎপাদনে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। চলতি মৌসুমে মোরেলগঞ্জ উপজেলায় দেশি ও উচ্চ ফলনশীল (উফসি) আমন ধান আবাদ হয়েছে ২৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে। এর মধ্যে স্থানীয় জাতের ধান ১৮ হাজার ৭২০ হেক্টর এবং উফসি ধান ৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। মোট উৎপাদন হয়েছে প্রায় ৫৩ হাজার ৭২০ মেট্রিক টন ধান।

ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের এক কৃষক বলেন, ‘আমি আমার পাকা আমন ধান কাটাচ্ছিলাম ভাই। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে জমে থাকা পানির ওপর অনেক ধান হেলে পড়েছে। আমার বড্ড ক্ষতি হয়ে যাচ্ছে। এত কষ্ট করে ফসল ফলানোর পর শেষ সময়ে এসে এমন বিপদে পড়তে হবে, তা কল্পনাও করিনি।’

কৃষকরা জানান, আমন চাষে জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও শ্রমিকের পেছনে তাঁদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়েছে। এখন ধান কাটার মৌসুমে শ্রমিকের মজুরিও বেশি। এর মধ্যে বৃষ্টিতে পাকা ধানের ক্ষতি হলে উৎপাদন খরচ উঠে আসবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন জানান, উপজেলায় আমন ধান উৎপাদনে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। চলতি বছর ফকিরহাটে মোট ৪ হাজার ৫৬০ হেক্টর জমিতে দুই সহস্রাধিক কৃষক আমন ধানের চাষ করেছেন। এর মধ্যে এ পর্যন্ত ১ হাজার ৭৫০ হেক্টর জমির পাকা ধান কাটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এ বছর উপজেলায় আমন ধানের উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা ছিল। তবে বৈরী আবহাওয়া কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দু-এক দিনের মধ্যে বৃষ্টি কমে আবহাওয়ার উন্নতি হতে পারে। আবহাওয়ার উন্নতি হলে দ্রুত মাঠের পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন জানান, চলতি বছর জেলায় ৭৩ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থানীয়, উফশী ও হাইব্রিড জাতের ধানের আবাদ রয়েছে ৩৮ হাজার হেক্টর জমিতে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে আমন ধান কাটার কার্যক্রম ব্যাহত হওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে মাঠে থাকা পাকা ধান নিয়ে ক্ষতির আশঙ্কা আরও বাড়তে পারে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা