সারাদেশ

বামনা সদর রক্ষায় ১,৩১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব, রক্ষা পাবে ২ লঞ্চঘাট

মোঃ আজিম, বামনা (বরগুনা)

বরগুনার বামনা সদরকে বিশখালী নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষা, গুরুত্বপূর্ণ দুটি লঞ্চঘাটের নদীতীর প্রতিরক্ষা এবং পোল্ডার এলাকার টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এ লক্ষ্যে একটি পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা দপ্তর থেকে পাঠানো দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় তিনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহর রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের নদীতীর প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১ডি এলাকার অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।

প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকা। প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটি অনুমোদন পেলে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

স্থানীয়দের কাছে বিশখালী নদীর ভাঙন দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। বিশেষ করে বামনা সদর, রামনা ও কালিকাবাড়ি এলাকার নদীতীর রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতি নিরাপদ রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে প্রকল্পটি এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এর বাস্তবায়ন শুরু হবে।

প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়িত হলে বামনা সদরসহ আশপাশের এলাকার নদীভাঙন রোধ, লঞ্চঘাটের নিরাপত্তা এবং পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা