সারাদেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগরে মাছ ধরা বন্ধ, বিপাকে হাজারো জেলে

ইমরোজ মাহমুদ রুদ্র, রাঙ্গাবালী (পটুয়াখালী)

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাসহ উপকূলীয় এলাকার হাজারো জেলে মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে ফিরেছেন।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা পাওয়ার পর গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলারগুলো উপকূলের বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করে। বর্তমানে রাঙ্গাবালীর কোড়ালিয়া, মৌডুবী, চালিতাবুনিয়া ও চরমোন্তাজসহ বিভিন্ন মৎস্যঘাট ও খালে শত শত ট্রলার নোঙর করে রাখা হয়েছে। ঘাটগুলোতে গিয়ে দেখা যায়, ট্রলার বেঁধে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। সাগরে যেতে না পারায় আয়-রোজগার বন্ধ হয়ে বিপাকে পড়েছেন তাঁরা।

স্থানীয় জেলে মিথেল হাওলাদার ও জিসান জানান, কয়েক দিন ধরেই সাগরের পরিস্থিতি ভালো নয়। ঘূর্ণিঝড়ের খবর পেয়ে জীবন বাঁচাতে তাঁরা তীরে ফিরে এসেছেন। তবে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে সংসার চালানো এবং মহাজনের কাছ থেকে নেওয়া দাদনের টাকা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে।

কোড়ালিয়া ঘাটে নোঙর করে থাকা জেলে জুলহাস চৌকিদার বলেন, ‘দুই দিন ধরে সাগর ও নদী উত্তাল থাকায় ঘাটেই বসে আছি; বেশি দিন এমন চললে তো ধারদেনা হয়ে যাবে।’

ট্রলার মালিক রায়হান মৃধা জানান, এ বছর বৈরী আবহাওয়ার কারণে ট্রলার মালিকদের ক্ষতির পরিমাণ বেড়েছে। ট্রলার ঘাটে পড়ে থাকলেও মাঝিমাল্লাদের বেতন দিতে হচ্ছে।

কোড়ালিয়া মৎস্য সমিতির সভাপতি জহির হাওলাদার বলেন, কয়েক দিন পরপর বৈরী আবহাওয়া ও নতুন ঘূর্ণিঝড়ের কারণে ট্রলারগুলো ঘাটে নোঙর করতে বাধ্য হচ্ছে। এতে জেলেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আমীর হামজা জানান, বৈরী আবহাওয়ার কারণে সব ট্রলার বর্তমানে ঘাটে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জেলেরা আবার সাগরে মাছ ধরতে যাবেন। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে জেলেদের খোঁজখবর রাখছি এবং সতর্ক করছি।’

এদিকে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা