সারাদেশ

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। তবে এবারও সেখানে রাস উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন থাকছে না।

রবিবার (২২ নভেম্বর) ভোর ৫টায় বনবিভাগের তত্ত্বাবধানে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দুবলার চরে যাত্রা শুরু করেছে।

এর পর দুবলার চরের আলোরকোলে স্থাপিত অস্থায়ী মন্দিরে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরে পূণ্য স্নানের মধ্যদিয়ে এই উৎসব শেষ হবে।

এছাড়া হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের লোকজন বা ট্যুরিস্টদের দুবলার চরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ণার্থীদের শুধুমাত্র পূজা ও স্নান শেষে ফিরতে হবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থীরা নির্ধারিত রাজস্ব ও জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে এবং বনবিভাগ থেকে পাস নিয়ে পূর্ব নির্ধারিত রুটে একত্রিত হয়েছে। আজ ভোরে তাদের বনবিভাগের তত্ত্বাবধানে দুবলার চরে নিয়ে যাওয়া হচ্ছে এবং একই রুট দিয়ে তাদের ফিরতে হবে। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার ও প্লাস্টিক বর্জ্য দূষণরোধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাস উৎসব ঘিরে বনবিভাগের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

বন বিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথ হলো- (১) বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর; (২) কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর; (৩) নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর; (৪) ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর এবং (৫) বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

জানা গেছে, ১৮ শতকের শেষভাগে বা ১৯ শতকের শুরুর দিকে হরভজন দাস নামে এক হিন্দু সন্নাসী সুন্দরবনের দুবলার চরে এই রাস পূজার গোড়াপত্তন করেন।

এরপর থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমায় সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে এটি পালিত হয়ে আসছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা