প্রথম সন্তান ও স্ত্রীসহ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও দ্বিতীয় সন্তান কোলে । ছবি: সংগৃহীত
খেলা
ঘর আলো করে এল কন্যাসন্তান

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবারে বইছে খুশির জোয়ার। ঘর আলো করে পৃথিবীতে এসেছে তার দ্বিতীয় কন্যাসন্তান। আজ শনিবার (৩ অক্টোবর) রাতে নতুন অতিথির আগমন ঘটে। নিজের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই সুখবরটি নিজেই নিশ্চিত করেছেন এই তারকা ক্রিকেটার।

ফেসবুক পোস্টে আল্লাহর শুকরিয়া আদায় করে সাইফউদ্দিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চিতভাবেই আল্লাহ আমার ওপর খুশি আছেন, তাই তিনি আমাকে আবারও কন্যাসন্তান দান করেছেন।’

এর আগে গত ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছিলেন এই অলরাউন্ডার। এরও আগে ২০২৩ সালের মার্চ মাসে ফেনীর একটি কনভেনশন হলে পরিবারের পছন্দেই কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে তার স্ত্রী একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন।

মাঠের ক্রিকেটে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ডানহাতি এই পেসারের। ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক অঙ্গন থেকে দূরে রয়েছেন তিনি। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে বড় ধরনের চোট পাওয়ার কারণে সাম্প্রতিক এশিয়ান গেমসের দলেও খেলতে পারেননি তিনি। তবে ২২ গজের লড়াই থেকে দূরে থাকা সাইফউদ্দিনের ব্যক্তিগত জীবনে এই নতুন অতিথির আগমন যেন এক স্বস্তির সুবাতাস বয়ে এনেছে। তার এই খুশির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থ ক্রিকেটার, ভক্ত ও বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে।
সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা