সারাদেশ
শ্রমিক অসন্তোষ

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

গাজীপুর প্রতিনিধি

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে বিক্ষোভ ক‌রে। শিল্পপুলিশ গি‌য়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদি‌কে, ১১টার দি‌কে সালনা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ক‌রে রা‌খে শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গি‌য়ে মহাসড়ক থে‌কে শ্রমিক‌দের সরিয়ে দি‌লে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উদ্ভূত পরিস্থিতিতে আজকের জন্য ২০টি পোশাক কারখানায় ছুটি দেয়া হয়েছে। এর বাইরে অর্ধশত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, আজকেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ কাজ করছে।

অপরদিকে, গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তায় আজও ১৫ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি এবং ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে। যারা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

গাজীপুরের কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদীর এমপি লে. কর্নেল (অব) হিরু গ্রেফতার

নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা সাবেক পানিসম্পদ প্...

নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ‘এলিনর্স কমন কর্নার’ টি-স্টল উদ্বোধন

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

উলিপুরে জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল...

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  হেলপার নিহত, আহত ২৫

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার...

রাঙ্গাবালীতে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে হাইক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা