সারাদেশ

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ ঢালী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শরীফের বিরুদ্ধে পূর্বে ১২টি মামলা রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত পোনে ১১ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার উত্তর মূলচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরীফ ঢালী টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ বেহেরকান্দী গ্রামের রফি ঢালীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি দল উত্তর মূলচরে ফিরোজ মিয়ার গ্যাসের দোকানের সামনের পাকা সড়ক থেকে শরীফ ঢালীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবির উপপরিদর্শক সৈয়দ হাসিব আহম্মেদ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীফ ঢালীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্...

ইরানের শত শত জলাধার ঘিরে রহস্য!

বছরের পর বছর ধরে ইরানের পানি অবকাঠামো নিয়ে বিস্ময়ে ছিলেন পরিবেশ ও পানিবিষয়ক গ...

নারায়ণগঞ্জে জুতার কারখানা ও কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি জুতার কারখানা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা