সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

তিমির বনিক, মৌলভীবাজার

‘একটি পাতা দুটি কুঁড়ি’, ‘চায়ের রাজধানীখ্যাত’ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোরে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে চা-বাগান ও হাওরবেষ্টিত জনপদ। সন্ধ্যার পর থেকে বইছে শীতল বাতাস, রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডার তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরেও কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল প্রকৃতি। তাতে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে।

শীতের শুরুতে এর প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুর ও অন্যান্য পেশার মানুষের সকাল ও রাতে ঠাণ্ডার মুখোমুখি হতে হচ্ছে।

এদিকে কুয়াশার চাদর ভেদ করে প্রতিদিনই সূর্য মামা উঁকি দিচ্ছে। তবে রোদের তেমন উত্তাপ থাকছে না।

শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের প্রকৃতিতেও দেখা যাচ্ছে ঋতু পরিবর্তনের ছাপ। সকাল ও সন্ধ্যায় চা-বাগানের সারি সারি গাছের ফাঁকে জমছে কুয়াশা। ভোরের সূর্যের আলোয় ঘাস ও পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করছে। পাহাড়ি টিলা, চা-বাগান আর সবুজ প্রকৃতির এই দৃশ্য শ্রীমঙ্গলের চিরচেনা সৌন্দর্য্যের রুপ ফিরিয়ে যোগ করছে নতুন মাত্রা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

পঞ্চগড় ডিসি কার্যালয়ে বোমা সাদৃশ্য বস্তু, অফিসে আতঙ্ক

​পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয়ের (ডিসি অফিস) সামন...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

‘একটি পাতা দুটি কুঁড়ি’, ‘চায়ের...

সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদীর এমপি লে. কর্নেল (অব) হিরু গ্রেফতার

নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা সাবেক পানিসম্পদ প্...

নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ‘এলিনর্স কমন কর্নার’ টি-স্টল উদ্বোধন

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

উলিপুরে জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা