স্বাস্থ্য

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

আবু রাসেল সুমন, জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করা হয়।

মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ও গাইনোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যাস কর্মসূচী,রোটারি ক্লাব অব ঢাকা এবং রোটারি ক্লাব অব ঢাকা সেইফ লাইফ ফাউন্ডেশন এর সহযোগিতায় সারাদেশে

সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করে আসছে।

আয়োজকরা জানায়, ৩০ বছরের উর্ধ্বে নারীরা স্তন ও জরায়ু মুখে ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হয়।

সকল নারীদের স্বাস্হ্য সুরক্ষা নিশ্চিত করন এবং এটি নিয়ন্ত্রণে সারাদেশে বিনামূল্যে নারীদের স্তুন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার পর আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিনামূল্যে নারীদের স্তন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম চলছে। যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসার আওয়াতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করা হবে।

সকাল ৯টা থেকে দুপুর ১.৩০মি পর্যন্ত মাটিরাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাটিরাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডাঃফারজানা আক্তার,ডাঃফারিয়া আহমেদ,নার্সিং ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স এলিশ ত্রিপুরা, পাপিয়া সুলতানা শিউলি,মাতু মারমা,নিপা মারমা, তাহমিনা আক্তার, পান্না খাতুন, তাজমুন নাহার, মিডওয়াইফ ফরিদা ইয়াসমিন,রুমকি চৌধুরী প্রমুখ।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা