ছবি: সংগৃহীত
সারাদেশ

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ উদ্দিন রেজভী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

আটক শরীফ উদ্দিন উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ পরিচয়ে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শরীফ উদ্দিন বিভিন্ন মামলার কপির ছবি মোবাইলে ধারণ করে সেগুলো প্রিন্ট করতেন। পরে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মামলার বাদী-বিবাদীদের কাছে নিজেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য হিসেবে পরিচয় দিতেন। মামলার কপি দেখিয়ে তদন্ত প্রতিবেদন পক্ষে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে।

রোববার বিকেলেও একটি মামলার কপি নিয়ে কসবার শ্যামবাড়ী গ্রামে যান শরীফ। তার পরনে ছিল পুলিশের নেভি ব্লু রঙের প্যান্ট ও বুট জুতা। সেখানে একটি দোকানের সামনে গিয়ে তিনি এক ব্যক্তির ঠিকানা খুঁজছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও আইনজীবী নয়ন নাজিরসহ কয়েকজনের তার আচরণ সন্দেহজনক মনে হয়।

পরে স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে শরীফ নিজেকে পিবিআইয়ের পুলিশ সদস্য বলে দাবি করেন। তবে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এতে স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়।

একপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হলে শরীফ নিজেকে আদালতের এক আইনজীবীর মুহুরি বলে দাবি করেন। তবে আইনজীবী নয়ন নাজিরের সঙ্গে ওই আইনজীবীর নিয়মিত যোগাযোগ থাকলেও শরীফ নামে তার কোনো মুহুরি নেই বলে জানা যায়। পরে মুহুরি কার্ড দেখতে চাইলে শরীফ কম্পিউটারে তৈরি একটি পরিচয়পত্র দেখান বলে স্থানীয়রা জানান।

পুলিশের জিজ্ঞাসাবাদে শরীফ স্বীকার করেন, তিনি আদালত থেকে বিভিন্ন মামলার কপি বা ছবি সংগ্রহ করে সেগুলো প্রিন্ট করতেন। এরপর মামলার বাদী-বিবাদীদের বাড়িতে গিয়ে মামলা জিতিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিতেন।

পরে স্থানীয়রা কসবা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘রোববার বিকেলে শ্যামবাড়ী গ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে স্থানীয়রা শরীফ উদ্দিন রেজভী নামে এক যুবককে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা