ছবি: সংগৃহীত
শিক্ষা

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, সাংবাদিকদের ওপর হামলা এবং শিক্ষার্থীদের কক্ষে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর জমা দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর অস্ত্রের মহড়া এবং দেশীয় অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্যাম্পাসে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। এর প্রতিবাদে হল সংসদের জিএস আরিফুল ইসলাম শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই পোস্টকে কেন্দ্র করে সেদিন সন্ধ্যায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ জিয়াউর রহমান হলে প্রবেশ করে হামলা চালান। আরিফুল ইসলামকে না পেয়ে তাঁর কক্ষে ভাঙচুর করা হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে আসা ৮ থেকে ১০ জন সাংবাদিকও হামলার শিকার হন। এতে কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, গত ৯ অক্টোবর প্রকাশিত তদন্ত কমিটির প্রতিবেদনে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, অস্ত্রের মহড়া ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে তাঁকে শাস্তির মুখে পড়তে হচ্ছে।

এ বিষয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, তদন্ত কমিটি আরিফুল ইসলামকে উসকানিদাতা হিসেবে উল্লেখ করে তাঁর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে। তবে এ সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে তাঁর আপত্তি রয়েছে।

সালাউদ্দিন আম্মার বলেন, আহসান হাবিব ধারাবাহিকভাবে তাঁকে নিয়ে উসকানিমূলক পোস্ট করলেও তিনি বা অন্য কেউ এ বিষয়ে কোনো পোস্ট কিংবা মন্তব্য করেননি। পরে আরিফুল একটি পোস্ট দেন। এ কারণে তাঁকে সতর্ক করা বা তাঁর পরিবারের কাছে চিঠি পাঠানোর মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু সরাসরি ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা কোনোভাবেই যৌক্তিক বলে মনে করেন না তিনি।

শিক্ষার্থীরা অবিলম্বে আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ প্রত্যাহার এবং ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা