ছবি: সংগৃহীত
বিনোদন

ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান

বিনোদন ডেস্ক

ভক্তদের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিইং সালমান খান’ নামের এই চ্যানেলে অভিনয়ের কৌশল, শরীরী ভাষা এবং পর্দায় তাঁর জনপ্রিয় অঙ্গভঙ্গি নিয়ে মজার উপস্থাপনায় বিভিন্ন বিষয় তুলে ধরছেন অভিনেতা। শুক্রবার (৯ অক্টোবর) নিজের নতুন এই ডিজিটাল উদ্যোগের ঘোষণা দেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চ্যানেলটির প্রথম ভিডিওতে সালমান খানকে দুটি আলাদা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। একদিকে তিনি অভিনয় ও ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষক, অন্যদিকে একজন শিক্ষার্থী। ভিডিওতে প্রশিক্ষকের ভূমিকায় থাকা সালমান তাঁর অন্য চরিত্রটিকে নিজস্ব শরীরী ভাষা, অঙ্গভঙ্গি এবং সংলাপ উপস্থাপনের ধরন শেখাচ্ছেন। পুরো আয়োজনটি সাজানো হয়েছে হাস্যরসের মাধ্যমে, যা দর্শকদের জন্য বিনোদনের পাশাপাশি অভিনয়ের বিভিন্ন দিক জানার সুযোগও তৈরি করেছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও নতুন ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করেছেন সালমান। ভক্তদের চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি লেখেন, ‘শুরু থেকে শুরু করি। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড পর্যন্ত সবকিছু এখানেই পাওয়া যাবে।’

চ্যানেল চালুর পর থেকেই দর্শকদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে। এরই মধ্যে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে।

বর্তমানে বলিউডের অনেক তারকাই চলচ্চিত্র ও টেলিভিশনের বাইরেও নিজেদের জীবন ও কাজের নানা দিক ভক্তদের সামনে তুলে ধরতে ইউটিউবকে বেছে নিচ্ছেন। শুটিংয়ের পেছনের গল্প, ব্যক্তিগত জীবনের মুহূর্ত এবং দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করছেন তাঁরা। বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানের মতো তারকাদেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে।

এদিকে পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান ইউটিউবে তারকাদের নিয়ে রান্নাবিষয়ক ভ্লগ তৈরি করে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তাঁর ভিডিওতে প্রায়ই দেখা যায় রাঁধুনি দিলীপকে। বিভিন্ন তারকার বাড়িতে গিয়ে রান্না করা, তাঁদের সঙ্গে আড্ডা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই এসব ভিডিওর মূল আকর্ষণ। ২০২৪ সালে যাত্রা শুরু করা ফারাহর চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ইতোমধ্যে ৩২ লাখ ছাড়িয়েছে।

একইভাবে পরিবারকে কেন্দ্র করে ভিডিও তৈরি করে ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী অর্চনা পুরান সিং। স্বামী পরমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মান শেঠিকে নিয়ে তাঁর তৈরি ভ্লগগুলো দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পরবর্তী সময়ে তাঁর দুই ছেলেও নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন এবং সেখানেও দর্শকদের সাড়া পাচ্ছেন।

এদিকে, কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন সালমান খান। বর্তমানে তিনি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুম সঞ্চালনা করছেন। পাশাপাশি চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে তাঁকে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায়। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।

তবে কয়েক দফায় সিনেমাটির মুক্তির সময়সূচি পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের মার্চে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে দুইবার তারিখ পিছিয়ে দেওয়া হয়। সর্বশেষ স্থগিতের পর এখনো ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা