বিনোদন

পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর

বিনোদন ডেস্ক

স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ওমর সানী বলেন, ‘আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিএফডিসি মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিত্রনায়ক বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়? ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি।’

প্রশ্ন তুলে তিনি বলেন, ‘অন্য কেউ দেশের বাইরে থাকেন। এখন তো পরিবারের জন্য কিছু করার সময়! আমাদের নিয়ে এসব করে কত টাকা কামাবেন?’

স্ত্রী ও ছেলেকে নিয়ে প্রচারিত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। তিনি বলেন, ‘ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি সত্য নয়।’

ওমর সানী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভিডিও কলে ছেলে ফারদিনকে যুক্ত করেন। ফারদিন বলেন, ‘তাকে নিয়ে লেখা খবরটি প্রথমে দেখে হাসি পেয়েছিল তার। কিন্তু খবরটি লাখো মানুষের কাছে পৌঁছানোর পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।’ বিশেষ করে তার পরিবারকে নিয়ে আলোচনা শুরু হওয়ায় ক্ষুব্ধ হন তিনি।

পরিবারকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সানী-মৌসুমীর ছেলে বলেন, ‘যখন বিষয়টা বাবা-মা পর্যন্ত চলে যায়, তখন আসলে মেনে নেওয়া কঠিন। কেউ আমাকে নিয়ে ভিউ ব্যবসা করলে, আমাকে নিয়ে মন্তব্য করে টাকা আয় করলে করুক। কিন্তু আমার পরিবার, আমার মা-কে নিয়ে কথা বলা ঠিক নয়। সবারই মা-বোন আছে। এসব আমি মেনে নিতে পারি না।’

তিনি বলেন, ‘আমার বাবা ব্যবসার জন্য বাইরে থাকেন, আমিও ব্যবসার কারণে দূরে আছি। আম্মু আমার ছোট বোনের সঙ্গে থাকেন। কিন্তু প্রতিদিন আমরা গ্রুপ কলে বসি। মনে হয়, সবাই একসঙ্গে খাচ্ছি, একসঙ্গে বসে গল্প করছি। আমাদের পরিবারে এসব দিয়ে ভাঙন ধরানো তো দূরের কথা, তেমন প্রভাবও পড়ে না। কিন্তু এখন আমার অফিসে এসে মানুষ জিজ্ঞেস করছে, ফোন দিচ্ছে। এটা মেনে নেওয়ার মতো নয়।’

পরিবারকে নিয়ে ছড়ানো খবর ও মন্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছেন বলে জানিয়েছেন ফারদিন। তার ভাষ্য, এ বিষয়ে কাজ করার জন্য তার আইনজীবীদের একটি দল রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি মানহানির অভিযোগে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা