রাজশাহীতে ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধারের পাশাপাশি চারজনকে আটক করেছে পুলিশ । ছবি : সংগৃহীত
সারাদেশ

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে পুঠিয়া উপজেলার তারাপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন—চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়ার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। মূলত শাহাদতের বাড়ি থেকেই লাগেজগুলো জব্দ করা হয়।

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী ডিবি কার্যালয়ে গিয়ে আটকদের একজনের গায়ে ক্রিকেটারদের জার্সি দেখতে পান বলে নিশ্চিত করেছেন।

যেভাবে ঘটেছিল চুরির ঘটনা
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ শেষ করে গতকাল বুধবার সকালে বিমানে রাজশাহী ফেরেন বিভাগীয় দলের ক্রিকেটাররা। এর আগের রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৫৪টি লাগেজ বহনকারী একটি কাভার্ড ভ্যান সড়কপথে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়।

পথিমধ্যে নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর মোড় এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত কাভার্ড ভ্যানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সুকৌশলে বিভিন্ন আকারের লাগেজ ও মালামাল চুরি করে পালিয়ে যায়।

পেছনে থাকা আরেকটি গাড়ির চালক বিষয়টি খেয়াল করে কাভার্ড ভ্যানের চালক সজীবকে সতর্ক করেন। পরে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে গাড়িটি পৌঁছানোর পর চালক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

হোটেল চত্বরে কাভার্ড ভ্যান থেকে মালামাল নামানোর সময় দেখা যায়, মোট ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি অক্ষত থাকলেও আটটি লাগেজ উধাও। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাজশাহী নগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মালামাল ও লাগেজগুলো দ্রুতই সংশ্লিষ্ট ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া হবে। পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা