ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘটনায় বেসরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ ধসে অন্তত ২৮ শিশু শিক্ষার্থী এবং এক নারী শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার ঘটা এই ভয়াবহ বিপদে আহত হয়েছেন আরও অন্তত চল্লিশজনের বেশি মানুষ।

পেশোয়ারের দির কলোনি এলাকার ওই স্কুল ভবনটির ছাদ হঠাৎ করেই ধসে পড়লে ভেতরে থাকা কোমলমতি শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

উদ্ধারকৃতদের দ্রুত লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিভাগে একে একে ২৮টি শিশুর মরদেহ আনা হয়েছে। এ ছাড়া এক নারী শিক্ষিকার মরদেহসহ আহত ২০ জন শিশুকে সেখানে ভর্তি করা হয়েছে। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা ডা. মিয়া সাঈদ নিশ্চিত করেছেন যে এ দুর্ঘটনায় আহত মানুষের সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে।

এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি তিনি আহতদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরও দ্রুত গতিতে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন তিনি।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা