প্রতীকী ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে বোমা বিস্ফোরণে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন : ৮ম বার বাবা হচ্ছেন বরিস জনসন

পেশোয়ারের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম সমপরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। আহতদের শহরের হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেশোয়ার পুলিশের জেষ্ঠ্য সুপারিন্টেডেন্ট হারুদ রশিদ পাকিস্তানের দৈনিক ডনকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ওয়ার্কশপটি পেশোয়ারের পেশাতাকারা পুলিশ স্টেশনের এক্তিয়ারভুক্ত। বিস্ফোরণের পর পুলিশ টিম, অ্যাম্বুলেন্স এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।সেখানে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন : কাশ্মিরে জি-২০ বৈঠক বয়কটের ঘোষণা

‘অবশ্য এটি এখনও স্পষ্ট নয় যে ওই মোটরসাইকেল ওয়ার্কশপে পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল না কি বোমা প্রস্তুতের সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয়েছে,’ ডনকে বলেন হারুদ রশিদ। তবে বর্তমানে বিষয়টি পুলিশের তদন্তাধীন আছে বলে জানিয়েছেন তিনি।

আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। গত বছর নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয় টিটিপি’র। তারপর আর নবায়ন করা হয়নি সেটি।

আরও পড়ুন : মিয়ানমারে ১১৭ রোহিঙ্গা নিহত

এদিকে চুক্তির মেয়াদ পেরিয়ে যাওয়ার পরই খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলা বাড়ছে। পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী, কেবলমাত্র ২০২৩ সালের জানুয়ারি মাসেই খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় অন্তত ৪৪টি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন এবং আহত হয়েছেন ২৫৪ জন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা