ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। ছবি : সংগৃহীত
জাতীয়

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ভ্যাকসিন বা টিকা আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি স্পষ্ট করে জানান যে, এই অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংকট মোকাবেলায় অর্থের কোনো রকম ঘাটতি হতে দেবে না সরকার।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক আবদুস সালাম আরও জানান, বর্তমান সরকার ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। মশা নিধন বা অন্যান্য সচেতনতামূলক কার্যক্রমে বিভিন্ন স্থানে জরিমানা বাবদ সংগৃহীত অর্থ ডেঙ্গুতে মৃত্যুবরণকারী অস্বচ্ছল ও দুস্থ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা হিসেবে বিতরণের একটি বিশেষ প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সুচিকিৎসার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। তবে কেবল সরকারি কার্যক্রমের ওপর নির্ভর না করে সাধারণ নাগরিকদেরও সর্বোচ্চ সচেতনতা দেখাতে হবে, নতুবা এই রোগের বিস্তার রোধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে।

বিগত আমলের সমালোচনা করে তিনি বলেন, পূর্বের সরকারগুলোর দায়িত্বহীনতা ও ব্যর্থতার কারণে ডেঙ্গু মোকাবিলায় বড় ধরনের ঘাটতি ছিল। এ ছাড়া রাজধানীর অন্যতম প্রধান সমস্যা হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণেও প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তার বক্তব্যে বলেন, ডেঙ্গু এখন আর নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই, বরং এটি সারা বছরের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালগুলোর বারান্দা বা মেঝেতে সাধারণ মানুষ যেভাবে চিকিৎসা নিচ্ছে, তাতে পরিস্থিতির ভয়াবহতা পরিষ্কার।

উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ডেঙ্গু ভ্যাকসিন আমদানির জোর দাবি জানান তিনি। বিগত সময়ে মশা মারার ওষুধ ও কিট কেনাকাটায় নানামুখী অনিয়মের কথা স্মরণ করে তিনি বর্তমান প্রশাসনের ইতিবাচক প্রচেষ্টার প্রশংসা করেন।

উল্লেখ্য, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক এই ছায়া সংসদ প্রতিযোগিতায় বিরোধী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা