ছবি: সংগৃহীত
বিনোদন

যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার ইমন

বিনোদন ডেস্ক

ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় একটি ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ সেডানে করে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এতে অভিনেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছেন তার গাড়িচালক ফিরদৌস। এ ঘটনায় একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি এ হামলায় অংশ নেন। তাদের মধ্যে দুজন টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে আগে থেকে প্রস্তুত রাখা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।

হামলার একটি ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা গাড়ির সামনের কাচ ও পাশের জানালা লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। একপর্যায়ে একজন হামলাকারী গাড়ির জানালার কাছে গিয়ে আরও একটি গুলি ছোড়ার চেষ্টা করেন। তবে অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তিনি গুলি চালাতে পারেননি বলে ভিডিওতে দেখা গেছে।

এ সময় গুলিবিদ্ধ হন অভিনেতার গাড়িচালক ফিরদৌস। পরিস্থিতি সামাল দিতে টাইগার শ্রফ যাত্রীর আসন থেকে চালকের আসনে চলে যান। অন্যদিকে, গুলির শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাদের চিৎকার করতে শোনা যায়।

এদিকে, হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। ঘটনার পর ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে অনিল পণ্ডিত নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি নিজেকে গ্যাংটির সদস্য বলে দাবি করেন। ওই অডিওতে তিনি বলেন, টাইগার শ্রফ তাদের ‘হিট লিস্টে’ রয়েছেন। তার অভিযোগ, টাইগার তাদের নির্দেশ অনুসরণ করছেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করছেন। তবে অডিও ক্লিপটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

উল্লেখ্য, এর আগেও বলিউড অভিনেতা সালমান খানকে একাধিকবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় সালমান খানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের অসন্তোষ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

এ ছাড়া, ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় সাবেক মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়। সালমান খানের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি সামনে আসার পর ওই হত্যাকাণ্ডের দায়ও বিষ্ণোই গ্যাং স্বীকার করেছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মহারাষ্ট্র সরকার।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

মন্ত্রীত্ব ছাড়লেন ইশরাক

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে...

ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে অভিনব এক বৈঠকের প্রস্তাব দিলেন পুতিন

ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’সহ ৭ জন গ্রেপ্তার

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অভিযান চালি...

নরসিংদি জেলা স্কাউটসের উদ্যোগে জোটা-জোটি অনুষ্ঠিত

১৮ অক্টোবর বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে...

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিগার স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা