জাতীয়

এগার ঘণ্টার ব্যবধানে ২ বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (১৮ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে বিপুল এই স্বর্ণের চালান জব্দ করা হয়। এর মধ্যে শাহজালাল বিমানবন্দর থেকে ৪ কোটি টাকার ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট ও শাহ আমানত বিমানবন্দর থেকে ১ কোটি টাকার স্বর্ণের বার জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানায়, রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে শাহজালালে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের দুই যাত্রী— মোহাম্মদ সোলায়মান ও জোবায়েদ আহমেদের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা স্বর্ণ চোরাচালানের বিষয়টি স্বীকার করে। পরে রেক্টামে (মলদ্বার) বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩টি করে মোট ৬টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করা হয়। প্রায় ২ কেজি ৭৩৪ গ্রাম ওজনের এই স্বর্ণের চালানটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

এদিকে রোববার সকাল ৭টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন কামরুল ইসলাম নামের এক যাত্রী। পরে গ্রিন চ্যানেলে কাস্টমস গোয়েন্দারা তার ব্যাগেজ তল্লাশি করে রান্নার কাজে ব্যবহৃত ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪টি খণ্ডিত স্বর্ণবার (৪৬৬ গ্রাম) জব্দ করা হয়। মোট স্বর্ণের শুল্ক করাদিসহ আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

জব্দকৃত এসব স্বর্ণ যথাযথ পরীক্ষার পর বিশুদ্ধ স্বর্ণের সঠিক পরিমাণ ও মূল্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কাস্টমস। সেই সঙ্গে নিত্যব্যবহার্য গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে মানবদেহের অভ্যন্তরে অবৈধ স্বর্ণ বহনের মতো কৌশল নস্যাৎ করতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সিআইআইডি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে অভিনব এক বৈঠকের প্রস্তাব দিলেন পুতিন

ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’সহ ৭ জন গ্রেপ্তার

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অভিযান চালি...

নরসিংদি জেলা স্কাউটসের উদ্যোগে জোটা-জোটি অনুষ্ঠিত

১৮ অক্টোবর বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে...

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিগার স...

এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে

সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ্যমান ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা