জাতীয়
বনানীতে দিনেশ ত্রিবেদী

এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ্যমান তা সবসময় প্রয়োজন মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার বাংলাদেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় হাইকমিশনার বলেন, সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে এই উদ্‌যাপনে এসে তিনি জানান, নিজের দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পাচ্ছেন তিনি।

সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করে ত্রিবেদী বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে— এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভবিষ্যতেও মানুষের মধ্যে এ আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

ঘরোয়া ক্রিকেটের কঠিন লড়াইয়ের স্বীকৃতি চাইলেন সেঞ্চুরিয়ান সালমান আগা

দেশের মাটিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে মি...

মন্ত্রীত্ব ছাড়লেন ইশরাক

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা