সারাদেশ

নরসিংদি জেলা স্কাউটসের উদ্যোগে জোটা-জোটি অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

১৮ অক্টোবর বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬৯ তম জোটা এবং ৩০ জোটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও নরসিংদী জেলা স্কাউটসের সভাপতি ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মুহঃ শাহনুর জামান।

জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, জেলা কমিশনার মোঃ আলতাফ হোসেন নাজির, সহযোজিত সদস্য আবুল হারিছ রিকাবদার, বিজি রশিদ নওশের।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আসাদুজ্জামান সিদ্দিকী নয়ন, মোঃ ফিরোজ মিয়া, বাছেদ মোল্লা ভুট্টো, ইয়ামিন মিয়া, শাহরুখ ইশতিয়াক খান সাকিব, জেলা স্কাউট লিডার আকরাম সরকার, জেলা কাব লিডার আব্দুর রহিম, মনোহরদী উপজেলা স্কাউট কমিশনার এ টি এম আশ্রাফুল আলম, শিবপুর উপজেলা সম্পাদক খন্দকার আরিফুর রহমান, এ এল টি সহ পারভীন আক্তারসহ জেলা রোভারের কর্মকর্তা, নরসিংদী প্রেসক্লাবের সহসভাপতি হলধর দাস, জেলা নির্বাহী কমিটির সহ সভাপতি নুরু উদ্দিন মোহাম্মদ আলমগীর, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ইউনিট লিডার, স্কাউট ও রোভার বৃন্দ।

উল্লেখ্য, জোটা জোটির মাধ্যমে একজন স্কাউটার বিশ্ব ভ্রাতৃত্ব, আন্তর্জাতিক যোগাযোগ, সংস্কৃতি বিনিময়, বিশ্ব নাগরিকত্ব ও শান্তি প্রতিষ্ঠা করে থাকেন।

বেতার যোগাযোগ ও ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া কথা বলে ৬৯ তম জোটা ও ৩০ ওম জোটির উদ্বোধন করেন।

এর পূর্বে ১৭ তম জেলা নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

ঘরোয়া ক্রিকেটের কঠিন লড়াইয়ের স্বীকৃতি চাইলেন সেঞ্চুরিয়ান সালমান আগা

দেশের মাটিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে মি...

মন্ত্রীত্ব ছাড়লেন ইশরাক

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা