চেন্নাই-মুম্বাই ম্যাচ দিয়ে আইপিএল শুরু
খেলা

চেন্নাই-মুম্বাই ম্যাচ দিয়ে আইপিএল শুরু

স্পোর্টস ডেস্ক:

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর দিনক্ষন আগেই প্রকাশিত হয়েছে। তবে কোন দল কবে কাদের মুখোমুখি হবে তা ছিল সকলের অজানা।

রোববার (০৬ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে আইপিএলের চূড়ান্ত সূচি।

তাতে প্রথম ম্যাচে আগামী ১৯ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। আবু ধাবিতে গড়াবে প্রথম তিনদিনের ম্যাচ। দ্বিতীয় দিন মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। পরদিন ব্যাঙ্গালুরু খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

এরপর ২২ সেপ্টেম্বর আইপিএল যাবে শারজায়। সেখানে চেন্নাই মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। পরদিন কলকাতা নাইট রাইডার্স খেলবে মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ। আসরের প্রথম ডাবল হেডার বা একদিনে দুই ম্যাচ হবে ৩ অক্টোবর। আইপিএলের এবারের আসরে মোট ১০টি ডাবল হেডার রাখা হয়েছে।

দিনে একটা করে ম্যাচ হলে সেগুলো সন্ধ্যায় মাঠে গড়াবে। অন্যদিকে ডাবল হেডারের ক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের সময় দুপুর ২টায়। ভারতীয় সময়ে যা বিকাল সাড়ে তিনটা এবং বাংলাদেশ সময় বিকেল ৪টা। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আমিরাতের সময় সন্ধ্যা ৬টায়।

আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ চলবে ৩ নভেম্বর পর্যন্ত। প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ১০ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে আইপিএলের ১৩তম আসর। ম্যাচ হবে দুবাই, শারজা, আবু ধাবিতে। এবারের আইপিএলের টাইটেল স্পন্সর ড্রিম-১১।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা