চতুর্থ রাউন্ডে সেরেনা
খেলা
ইউএস ওপেন

চতুর্থ রাউন্ডে সেরেনা

স্পোর্টস ডেস্ক:

প্রথম সেটে হোঁচট খেয়েও স্লোয়ান স্টিফেন্সয়ের বিপক্ষে জয় পেয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন সেরেনা উইলিয়ামস। ম্যাচের ফলাফল ২-৬, ৬-২, ৬-২।

শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে জেতার ফলে সেরেনা যুক্তরাষ্ট্র ওপেনে সবচেয়ে খারাপ ফল করা ঠেকালেন। এর আগে ১৯৯৮ সালে তিনি এখানে তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন।

তখন সেরেনার বয়স ছিল মাত্র ১৬ এবং একটিও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি। এখন তার বয়স ৩৯ বছর এবং মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যামের নজির স্পর্শ করার জন্য লড়ছেন। কোর্টের চেয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ে মাত্র একটি শিরোপা পিছিয়ে সেরেনা। যুক্তরাষ্ট্র ওপেনই তিনি জিতেছেন ছয়বার।

স্লোয়ানের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতার কথা তুলে সেরেনা বলেন, দুর্দান্ত লড়াই হয়েছে। প্রথম সেটে দুর্ধর্ষ খেলেছে স্লোয়ান। আমি শুধু ভাবছিলাম একটা গেমও যদি জিততে না পারি। ওকে থামানোই যাচ্ছিল না। শুরুর ঝড় অবশ্য ধরে রাখতে পারেননি স্লোয়ান। পরের দু’টি সেটে তীব্র ভাবে ফিরে আসেন সেরেনা। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ গ্রিসের মারিয়া সাকারি। ২৫ বছরের সাকারি কিন্তু গত সপ্তাহেই তিন সেটের লড়াইয়ে হারিয়েছেন সেরেনাকে।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা