করোনা: মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ
খেলা

করোনা: মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ

স্পোর্টস ডেস্ক:

করোনার থাবা মিরপুরের হোম ক্রিকেটে। একজন প্রশিক্ষক করোনা পজেটিভ হওয়ায় হঠাৎ তিন দিনের জন্য বন্ধ হয়ে গেছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। সমস্যা ধরা পড়ায় এই বিরতি চলছে বলে জানিয়েছে বিসিবি। তবে সঙ্গত কারণেই আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি সংগঠনটির পক্ষ থেকে।

মাসখানেক সময় ধরে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন করছিলেন ক্রিকেটাররা। তবে সেই অনুশীলনে অংশ নেয়া বেশ কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়ায় এবং একজনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, কোনো ধরণের সমস্যা চিহ্নিত হলে একটা বিরতি দিতে হবে; এটা আমাদের মেডিকেল পরিকল্পনার অংশ ছিল। তাই কিছুটা বিরতি দিয়ে আবার শুরু করা হবে।

উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আসন্ন ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা জাতীয় দলের অনুশীলন। তবে বিসিবি আশা প্রকাশ করে জানিয়েছে, মূল দলের অনুশীলনে এটি কোনো প্রভাব ফেলবে না। এবং সব বাধা অতিক্রম করে টিম টাইগার আবার মাঠে অনুশীলনে নামবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা