মাশরাফির ব্রেসলেটের নিলামের টাকায় হবে হাসপাতাল
খেলা

মাশরাফির ব্রেসলেটের নিলামের টাকায় হবে হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থায়রো কেয়ার সেন্টারে কেক কাটা, আলোচনা সভা এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণার মধ্য দিয়ে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. শামীমূল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, স্পেকটা হেক্সা গ্রুপের চেয়ারম্যান আকরামুজ্জামানু, গ্রুপের পরিচালক আহসানুজ্জামান, আব্দুল মুকিত লাভলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল খবির রাজু, ডা. আলিমুজ্জামান সেতু, হোসাইন আহম্মেদ সোহান প্রমুখ।

সভায় ঘোষণা দেয়া হয়, মাশরাফি বিন মর্তুজার ব্যবহৃত ব্রেসলেট নিলামের ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনা প্রতিরোধে খরচ হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েক ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে।

বিশেষায়িত ওই হাসপাতালে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষদের স্বাস্থ্যসেবা দেয়া হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর মাশরাফি বিন মর্তুজার হাত ধরে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়। শুরু থেকেই এই ফাউন্ডেশন জেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে ফ্রি ও স্বল্প খরচে স্বাস্থ্যসেবা প্রদান, ডেঙ্গু ও করোনা মহামারী প্রতিরোধে বিভিন্ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার উন্নয়নে উচ্চ প্রশিক্ষণের ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা