আইপিএলে আর দেখা যাবে না মালিঙ্গাকে
খেলা

আইপিএলে দেখা যাবে না মালিঙ্গাকে

স্পোর্টস ডেস্ক:

আসন্ন আইপিএল থেকে সুরেশ রায়না সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় বড় সড় ধাক্কা খেয়েছে চেন্নাই শিবির। এবার মাথার ওপর আকাশ ভেঙে পড়ল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। কারণ, বুধবার (২ সেপ্টেম্বর) লাসিথ মালিঙ্গা জানিয়ে দিলেন, আইপিএলের ১৩তম মৌসুমে তিনি খেলতে পারবেন না

ফলে বিকল্প বেছে নিতে হল রোহিত শর্মার দলকে। সেই নামও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ওই ফ্র্যাঞ্চাইজি।

করোনা আবহে ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল। কিন্তু তার আগে সার্বিক পরিস্থিতি বেশ জটিল। এখনও পর্যন্ত কিটের স্পনসর মেলেনি। তার উপর চেন্নাই সুপার কিংস (সিএসকে) এখনও করোনামুক্ত হয়ে উঠতে পারেনি। আক্রান্ত ১৩ জনের রিপোর্ট পাওয়ার পর ছবিটা পরিষ্কার হবে।

এমন অবস্থায় প্রথম ম্যাচে আদৌ মুম্বাইয়ের বিরুদ্ধে চেন্নাই মাঠে নামতে পারবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এমনকি এখনও পর্যন্ত চূড়ান্ত সূচিও ঘোষণা করতে পারেনি বিসিসিআই। এবার মুম্বাই শিবিরের খবরে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। এই দলের জার্সি গায়ে বহু ম্যাচের ত্রাতা হয়ে উঠেছেন মালিঙ্গা। আর সেই তারকাকেই নাকি এবার খেলতে দেখা যাবে না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

শ্রীলঙ্কার তারকা জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তিনি এই মৌসুমে খেলতে পারবেন না। এই সময় শ্রীলঙ্কায় নিজের পরিবারের কাছে থাকা বেশি জরুরি। মালিঙ্গার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলের কর্ণধার আকাশ আম্বানি বলেন, ‘লাসিথ আমাদের দলের অন্যতম স্তম্ভ। বলাই বাহুল্য যে দল ওকে মিস করবে। কিন্তু ওর পরিস্থিতিটা আমরা বুঝতে পারছি। এখন পরিবারের পাশে থাকা প্রয়োজন। আমাদের শুভকামনা ওর সঙ্গে রইল।’

একইসঙ্গে মালিঙ্গার বিকল্প ঘোষণা করেন আকাশ। জানিয়ে দেন, এবার অজি পেসার জেমস প্যাটিনসন খেলবেন তার জায়গায়। কর্ণধারের মতে, প্যাটিনসন যোগ দিলে দলের পেস অ্যাটাক আরও শক্তিশালী হবে।

আইপিএলের সর্বোচ্চ উইকেট প্রাপক মালিঙ্গা। ১৭০টি উইকেট রয়েছে তার ঝুলিতে। গত বছর চতুর্থবার দলের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য কারিগরদের অন্যতম ছিলেন শ্রীলঙ্কান এই তারকা। এবার নিঃসন্দেহে তাকে মিস করবেন মুম্বাই শিবির তথা মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা