মর্গান-মালান-বেয়ারেস্টোতে ইংল্যান্ডের জয়
খেলা

মর্গান-মালান-বেয়ারেস্টোতে ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক:

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয়টা ঠিকই পেলো ইংল্যান্ড। সফররতদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন স্বাগতিকরা।

ম্যাচে পাকিস্তানের শুরুটা ছিল দূর্দান্ত। ৭২ রানের ওপেনিং জুটিতে ফখর জামান আউট হন ৩৬ করে। ক্যারিয়ারের ১৪তম ফিফটি করে বাবর আজম ফেরেন ৫৬ রানে। তিনে নেমে মোহাম্মদ হাফিজ বেশ চড়াও ছিলেন ইংলিশ বোলারদের ওপর। ক্যারিয়ারের ১২তম ফিফটি করেন তিনি। খেলেন ৩৬ বলে ৫টি চার ও ৪টি ছয়ের মারে ৬৯ রানের ইনিংস। নির্ধারিত ওভারে পাকিস্তান করে ৪ উইকেটে ১৯৫ রান।

প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ৫০ উইকেটের মালিক এখন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। আর দলীয় স্কোরে এটা ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ রান। এর আগে ১৭৩ রান ছিল ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ দলীয় স্কোর।

১৯৬ রানের টার্গেটে বেয়ারস্টোর ব্যাটে ইংল্যান্ডও বেশ ভালভাবেই শুরু করে। যদিও আরেক ওপেনার টম ব্যান্টন ফেরেন দ্রুতই, ২০ রান করে। ফিফটির দিকে ছুটতে থাকলেও বেয়ারস্টো আটকে থাকেন ৪৪ রানে। তৃতীয় উইকেটে ১১২ রান তোলেন ডেভিড মালান ও অধিনায়ক ওয়েন মর্গান। পাকিস্তানী বোলারদের তুলোধুনো করে ৩৩ বলে ৬৬ রান করেন তিনি ৬টি চার ও ৪টি ছয়ের মারে। এরপর মঈন আলী ও স্যাম বিলিংসও বিদায় নেন দ্রুতই। তবে লুইস গ্রেগরিকে নিয়ে জয়ের কাজটা ভালভাবেই সামলান মালান। ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। পাঁচ বল ও পাঁচ উইকেট বাকি রেখেই ম্যাচ জেতে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে এটা ইংল্যান্ডের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়।

ম্যাচ সেরা হন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মর্গান। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পহেলা সেপ্টেম্বর।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা