দেশে ফিরছেন সাকিব
খেলা

সাকিবের ফেরাটা আবারো দূর্দান্ত হবে: সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক:

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে অক্টোবরে, যখন বাংলাদেশ থাকবে শ্রীলঙ্কা সফরে। সেই সফরেই দলের সাথে যোগ দিতে চান নিষেধাজ্ঞা শেষেই। আর সেজন্য নিজেকে তৈরি করতে সোমবার (৩১ আগস্ট) দেশে ফেরার কথা আছে জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের

জুয়াড়িদের তথ্য আইসিসিকে ঠিকমতো না দেয়ায় ২০১৯ সালে এক বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল সকিব আল হাসান। ২৮ অক্টোবর শেষ হচ্ছে সেই নিষেধাজ্ঞা। ২৯ অক্টোবর থেকেই আবার মাঠে নামতে পারবেন সাকিব।

তবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সাকিবকে। এরপর হবে তার করোনা পরীক্ষা। সেখানে নেগেটিভ হলেই সাভার বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান।

বিকেএসপিতে সাকিবের এই ব্যাক্তিগত উদ্যোগের অনুশীলনে তার সাথে থাকবেন দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন।

মোহাম্মদ সালাউদ্দিন সাকিবের ফেরা প্রসঙ্গে সান নিউজকে বলেন, “আমি আশা করি যে সে আগের মতোই ফিরবে। হয়তো তার চেয়েও অনেক ভাল দূর্দান্তভাবে ফিরবে। বিশেষ করে আমার মনে হয় এবার আমাদের একটা ভালো সুযোগ আছে। আমরা অনেকদিন ধরে একসাথে ট্রেনিং করবো যেটা অনেকদিন ধরে করা হয়না”।

২০১৯ বিশ্বকাপের আগে আইপিএলে বেশ বাজে সময় কেটেছিল সাকিব আল হাসানের। তখনই দেশ থেকে কোচ সালাউদ্দিনকে উড়িয়ে নিয়ে ব্যাক্তিগত অনুশীলন করেছিলেন সাকিব। তারপর তো বাংলাদেদেশের হয়ে ২০১৯ বিশ্বকাপে দারুণ চিনিয়েছেন নিজেকে।

সেই বিশ্বাস থেকেই সালাউদ্দিন বলেন, “সাকিবের একটা জিনিস ভালো যে, যখন তার খেলা স্টপ হয়ে যায় এরপর যখনই সে ব্যাক করে তখন সে কিন্তু খুব ভালভাবে ফেরে এবং সে খেলা নিয়ে অনেক চিন্তা করে। প্রস্তুতির পুরোটাই সাকিবের নিজের সিদ্ধান্তে হবে যে সে এটা কিভাবে করবে। সাকিব দেশে ফিরলেই আসলে এটা নিয়ে আমরা আলোচনায় বসবো। আমরা বিকেএসপির অন্যান্য সুবিধাগুলো নিয়ে কাজ করছি। আমি আশা করি সাকিবের যে মানসিকতা তাতে সে খুব ভালভাবেই ফিরবে”।

অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২৪ অক্টোবর থেকে হওয়ার কথা আছে প্রথম টেস্ট। নিষেধাজ্ঞা শেষ করে প্রস্তুতির সবকিছু ঠিকমতো থাকলে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হয়ে মাঠে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা