বৃষ্টিতে পন্ড ইংল্যান্ড-পাকিস্তান ১ম টি-টোয়েন্টি
খেলা

ব্যান্টন ঝড় ও বৃষ্টি

স্পোর্টস ডেস্ক:

বৃষ্টিতে পন্ড হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। প্রথমে ব্যাট করে ১৬.১ ওভার খেলার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। ৬ উইকেটে ১৩১ রান তুলেছিল তারা। এরপর বৃষ্টিতে আর খেলাই মাঠে গড়াতে পারেনি। ফলে পরিত্যক্ত হয় ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হবে ৩০ আগস্ট।

ওপেনিংয়ে নেমেই পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন টম ব্যান্টন। ৪২ বলে ৭১ রান করেন তিনি। ৪টি চার ও ৫টি ছয়ের মারে সাজানো ছিল তার ইনিংস। দলীয় ১০৯ রানে আউট হন তিনি।

আর আগে অবশ্য দলীয় ৩ রানে ওপেনার জনি বেয়ারস্টো ফিরেছিলেন। ডেভিড মালান করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান। অধিনায়ক ওয়েন মর্গান করেন ১৪ রান। বৃষ্টিতে খেলা থামার আগ পর্যন্ত ৬ উইকেটে ১৩১ রান তুলে ইংল্যান্ড। ইমাদ ওয়াসিম ও শাদাব খান নেন দুটি করে উইকেট।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা