সেন্টার ইউকেট ও দলগত অনুশীলন
খেলা

সেন্টার উইকেট ও দলগত অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক:

অনুশীলনের নতুন ধাপে এবার বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাক্তিগত অনুশীলন পর্ব শেষ করে এই সপ্তাহ থেকে শুরু হতে পারে দলগত অনুশীলন। তবে সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তবে এই সপ্তাহ থেকে যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা তা নিশ্চিত।

২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। তিন টেস্টের সফরের জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দ্বীপ দেশটিতে বাংলাদেশের যাওয়ার কথা আছে। আর সেই সফরের জন্যই গত জুলাই থেকে ক্রিকেটারদের ব্যাক্তিগত অনুশীলন শুরু করেছিল বোর্ড। এতোদিন একক অনুশীলন চললেও এবার দলগত প্র্যাকটিস শুরু করার চিন্তা করছেন কর্মকর্তারা। তারই ধারবাহিকতায় শুরু হতে পারে মূল উইকেটে অনুীশলন।

বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সান নিউজকে বলেন, “আমরা গ্রাউন্ডস কমিটিকে বলেছি যাতে সেন্টার উইকেটটা তৈরি রাখে, যাতে ক্রিকেটাররা আগামী সপ্তাহ থেকে সেখানে অনুশীলন করতে পারে। আর সেখানে ক্রিকেটারদের কয়েকটি গ্রুপে ভাগ করে অনুশীলন করানোর চিন্তা রয়েছে। তিন বা পাঁচজন মিলে একটি গ্রুপ হতে পারে। যাতে করে একজন ব্যাটসম্যান যে একই সময়ে একজন পেসার ও একজন স্পিনারের বল পরপর খেলতে পারে। সম্পূর্ণ ম্যাচের মেজাজেই আমরা এখন থেকে যতোটুকু সম্ভব অনুশীলন করাতে চাই। কারণ বিরতির পর ফিটনেসে দ্রুত ফেরা উচিত ক্রিকেটারদের। নয়তো শ্রীলঙ্কা গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচগুলো খেলতে আমাদের অসুবিধা হতে পারে। যদিও ক্রিকেটারদের ওপর আমার বিশ্বাস আছে যে, তারা দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিজেদের তৈরি করে নিতে পারবে”।

শ্রীলঙ্কা যাওয়ার এক সপ্তাহ আগে থেকেই ক্রিকেটারদের হোটেল সোনারগাঁতে একেবারে আইসোলেশনে রাখা হবে। এ সময়টাতে জৈব নিরাপত্তা বলয়ে থাকা ক্রিকেটাররা পরিবারের সঙ্গেও দেখা করতে পারবেন না।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা