এবার টি-টোয়েন্টি সিরিজ
খেলা

এবার টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক:

আজ (২৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ম্যানচেস্টারে ১ম ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল। সিরিজের তিনটি ম্যাচই হবে ম্যানচেস্টারে।

এর আগে টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড ও পাকিস্তান। তিন ম্যাচের সেই সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। প্রথম টেস্টে পাকিস্তানের সম্ভাবনা থাকলেও জিতেছিল ইংল্যান্ড। পরবর্তীতে সেই ম্যাচে জয়েই সিরিজটা স্বাগতিকরা নিজেদের করে নিয়েছিল। পরের দুটি টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল।

টি-টোয়েন্টিতে একেবারেই নতুন স্কোয়াড ইংল্যান্ডের। অধিনায়কত্ব করবেন ওয়েন মর্গান। উইকেট স্পিন সহায়ক। তাই ইংলিশ স্কোয়াডে সুযোগ পেতে পারেন মঈন আলী ও আদিল রশিদ দুজনই। আর অলরাউন্ডার হিসেবে ইংল্যান্ডের মিডল অর্ডারে ভরসা হতে পারেন জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস ও অধিনায়ক মর্গান নিজে।

অন্যদিকে পাকিস্তান স্কোয়াডে বাবর আজমের অধিনায়কত্বে শাদাব খান তো থাকছেনই স্পিনারদের নেতৃত্বে। আর টেস্ট সিরিজে দূর্দান্ত খেলা মোহাম্মদ রিজওয়ানের ওপরও হয়তো পাকিস্তানকে টি-টোয়েন্টি ম্যাচগুলোতেও ভরসা করতে হতে পারে।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হবে খেলা। যে পিচে গড় রান আসে ইনিংস প্রতি ১৬০। বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ম্যাচের সময় সেটা নাও থাকতে পারে। আর ভেজা আবহাওয়ার কারণে আউটফিল্ড ধীর হতে পারে। ফলে টসে জিতে বোলিং নিলে পাকিস্তান তাদের স্পিনারদের দিয়েও ইনিংস শুরু করাতে পারে।

সান নিউজ

প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা