করোনার হানা চেন্নাই সুপার কিংসে
খেলা

করোনার হানা চেন্নাই সুপার কিংসে

স্পোর্টস ডেস্ক:

করোনা মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৩ তম আসরের আয়োজন। তাতেও লাভ হয়নি, করোনা হানা দিয়েছে সেখানে।

ক্রিকইনফোর সূত্রমতে চেন্নাই সুপার কিংসের অন্তত ১০ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। এই দশ জনের একজন আবার ভারতীয়। তবে নিশ্চিত করা হয়নি এই দশ জন কারা।

ক্রিকইনফো আরও জানিয়েছে আজ শুক্রবার অনুশীলনে নামার কথা ছিল ধোনীদের। কিন্তু এমন খবরের পর অনুশীলন বাতিল করা হয়েছে।

গত ২১ অগস্ট সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায় চেন্নাই সুপার কিংস। পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে থাকে গোটা দল। কোয়ারেন্টিন শেষে আজ (২৮ আগস্ট) থেকে অনুশীলন করার কথা ছিল। দলের এমন পরিস্থিতির পর আরও কয়েকদিন খেলোয়াড়দের চলে যেতে হচ্ছে আইসোলেশনে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুযায়ী তিন বার করে করোনা পরীক্ষা হয়েছে সবার। প্রথম দুই ধাপে কেউ পজিটিভ না হলেও তৃতীয়বারের পরীক্ষায় মিলেছে করোনার অস্তিত্ব। যে কারণে চেন্নাইয়ের সকল কর্মী ও ক্রিকেটারদের চতুর্থবার করোনা পরীক্ষা করা হবে।

আইপিএলের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, “যতদূর জানি একজন ডানহাতি মিডিয়াম পেসার করোনা আক্রান্ত হয়েছেন এবং দলের বেশ কিছু সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন”।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা