স্ট্রেট সেটে জিতে সেরেনার রেকর্ড
খেলা

স্ট্রেট সেটে জিতে সেরেনার রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

দারুণ এক জয় দিয়েই যুক্তরাষ্ট্র ওপেনের শুরুটা করলেন সেরেনা উইলিয়ামস। স্ট্রেট সেটে জিতলেন তিনি। একইসঙ্গে ক্রিস এভার্টের যুক্তরাষ্ট্র ওপেনে ১০১টি সিঙ্গলস জয়ের রেকর্ডও ভেঙে দিলেন। ফ্লাশিং মিডোজে একই দিনে সেরিনার বোন ভিনাস প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। এবং নেয়োমি ওসাকার মুখাবরণে বর্ণবিদ্বেষ বিরোধী বার্তা!

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ওপেনে মহিলাদের বিভাগে এগুলোই ছিল চর্চার বিষয়।

প্রথম রাউন্ডে সেরেনা সামনে পেলেন স্বদেশের ক্রিস্টি আনকে। প্রথম সেটে শুরুর সার্ভিস গেমটাই হারান। ম্যাচে আরও কয়েকটা গেম হাতছাড়া করেন। এর বাইরে পুরোটাই ৩৮ বছরের সেরেনার দাপট। ১৩টি এস-এর সৌজন্যে মার্কিন কিংবদন্তি তার চেয়ে বয়সে ১০ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীকে হারালেন ৭-৫, ৬-৩ সেটে। সময় নিলেন ১ ঘণ্টা ২১ মিনিট। তবে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ড থেকে মাত্র একটি স্ল্যাম দূরে থাকলেও সেরিনা বলে গেলেন, ‘‘রেকর্ডের কথা ভেবে উত্তেজিত হয়ে লাভ নেই। মাথা ঠান্ডা রাখতে হবে। গ্র্যান্ড স্ল্যামের মধ্যে আছি। আমাকে এখন টুর্নামেন্ট জয়ের কথা ভাবতে হবে, রেকর্ড নয়।’’

হার্ডকোর্টে সেরেনার জেতা-হারার পরিসংখ্যান এখন ১০২-১৩! কিংবদন্তি তারকার কথায়, ‘যতোবার এখানে খেলতে আসি, ততোবারই বলা হয়, একটা না একটা রেকর্ড ভেঙেছি। আজ যেমন ক্রিস এভার্টের রেকর্ডের কথা উঠছে।’ প্রথম রাউন্ডের ম্যাচ জেতা নিয়ে বললেন, ‘‘নব্বইয়ের দশক থেকেই এখানে স্ট্রেট সেটে জিতে আসছি। অবশ্য প্রচুর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছে। কঠিন ম্যাচ নিয়ে বেশি ভাবি না। শুধু চেষ্টা করি শুরু থেকে শেষ পয়েন্ট পর্যন্ত মনঃসংযোগটা ধরে রাখতে। বাকি যা হয় হবে।’

সেরেনা শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিন বছর আগে অস্ট্রেলীয় ওপেনে। পরে চারবার তিনি বিভিন্ন টুর্নামেন্টে ফাইনালে উঠেও হেরে যান। টেনিস মহলে বলা হচ্ছে, করোনা সংক্রমণের ভয়ে অ্যাশলে বার্টি, সিমোনা হালেপের মতো তারকারা না থাকায় এ বার সেরিনার পক্ষে মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শ করা তুলনামূলকভাবে সহজ হবে।

প্রসঙ্গ এড়িয়ে তিনি জানান, ফাঁকা স্টেডিয়ামে খেলতে হচ্ছে বলে ভক্তদের প্রত্যাশার চাপটাও এবার কম।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা